গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
, ০৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৬ ছানী, ১৩৯৩ শামসী সন , ৫ জুলাই, ২০২৫ খ্রি:, ২১ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
মার্কিন সমর্থিত গাজা যুদ্ধবিরতি চুক্তির নিশ্চয়তা চায় হামাস। গত বৃহস্পতিবার (৩ জুলাই) ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটির ঘনিষ্ঠ এক ব্যক্তি এ কথা বলেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ওই ব্যক্তি বলেছেন, যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করলে গাজায় হানাহানির অবসান হবে- এই নিশ্চয়তা চাইছে হামাস। বিপরীতে ইসরায়েলি কর্মকর্তারা বলেছে, চুক্তির বিস্তারিত নিয়ে পর্যালোচনা চলছে।
গতকাল জুমুয়াবার প্রকাশিত এক বিবৃতিতে হামাস জানিয়েছে, ফিলিস্তিনের অন্যান্য গোষ্ঠীর সঙ্গে প্রস্তাবটি নিয়ে আলোচনা চলছে। সবার সঙ্গে মতবিনিময় শেষে মধ্যস্থতাকারীদের কাছে তাদের সিদ্ধান্ত জানানো হবে।
এবারের প্রস্তাবে যুদ্ধবিরতি কার্যকর ও জিম্মিদের মুক্তি নিশ্চিতের সম্ভাবনা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছে ইসরায়েলি কর্মকর্তারা।
সম্প্রতি ইরানের সঙ্গে দখলদার ইসরায়েলের কথিত ১২ দিনের যুদ্ধের অবসান ঘটানোর ধারাবাহিকতা গাজায় ধরে রাখতে আগ্রহী ট্রাম্প প্রশাসন। তবে গাজায় ইসরায়েলি হামলার তীব্রতা কমার কোনও লক্ষণ দেখা যায়নি। স্থানীয় কর্তৃপক্ষের বয়ান অনুযায়ী, ইসরায়েলি বিমান হামলায় গতকাল অন্তত ৫৯ জন নিহত হয়েছেন।
গত মঙ্গলবার ট্রাম্প দাবি করে, গাজায় হামাসের সঙ্গে ৬০ দিনের যুদ্ধবিরতি কার্যকরের প্রাথমিক শর্তে সম্মত হয়েছে দখলদার ইসরায়েল। এই সাময়িক বিরতির সময় যুদ্ধ পুরোপুরি অবসান নিশ্চিতে কাজ করবে সংশ্লিষ্ট পক্ষরা।
ইসরায়েলি কর্মকর্তারা জানায়, যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের প্রস্তুতি তাদের দিকে প্রায় চূড়ান্ত। একাধিক সূত্র বলছে, হামাস ইতিবাচক সাড়া দিলে ইসরায়েলি প্রতিনিধিরা আলোচনায় অংশ নেবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দৃশ্যমান হচ্ছে সারিয়াকান্দি নদীবন্দর
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কলকাতায় হোটেলে আগুনে ৮ বাংলাদেশির মৃত্যু
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদ্রাসার পাশে উচ্চশব্দে গান-বাজনা, প্রতিবাদ করতে গিয়ে আহত ২০
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাস্থ্যকেন্দ্র চালাচ্ছেন আয়া-পাহারাদার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি অফিসে অনিয়ম-হয়রানি ঠেকাতে ডিসিদের ১৪ নির্দেশনা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ -রিজভী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি’ শুরু হচ্ছে আজ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ সংকটের জন্য সরকারের ন্যূনতম কোনো দায় নেই -ডা. জাহেদ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে -তথ্যমন্ত্রী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই -জোনায়েদ সাকি
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিবি হারুনকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামে যানজট নিরসনে ৭০০ বাস নামানোর পরিকল্পনা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)