গাজায় যুদ্ধবিরতির দাবি: কানাডা-তুরস্ক, ইউরোপ-আফ্রিকায় ব্যাপক বিক্ষোভ
অবরুদ্ধ গাজায় দখলদার সন্ত্রাসী ইসরায়েলি এই হামলার বিরোধিতা করে যুক্তরাজ্য ও কানাডাসহ বহু দেশে বিক্ষোভ হয়েছে। বাদ যায়নি আফ্রিকার সেনেগালসহ তুরস্ক, জার্মানি ও ইতালিও। এসব বিক্ষোভ থেকে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার বিরোধিতা এবং অবিলম্বে অস্ত্রবিরতির দাবি জানানো হয়।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও আনাদোলু এবং সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা।
বিবিসি বলছে, গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে এবং ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে কানাডা, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার দেশগুলোতে হাজার হাজার মানুষ সমাবেশে অংশ নিয়েছেন।
গাজায় দখলদার সন্ত্রাসী ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গাজায় হামলা বন্ধের আহ্বান জানিয়ে শনিবার হাজার হাজার বিক্ষোভকারী যুক্তরাজ্যের কয়েক ডজন নগর ও শহরে সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে যোগ দেয়।
এসময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা ও প্ল্যাকার্ডও বহন করেন। এসব প্ল্যাকার্ডে ‘প্যালেস্টানিয়ান লাইভস ম্যাটার’ এবং ‘এখনই গাজা অবরোধ অবসান ঘটান’-এর মতো সেøাগান লেখা ছিল। এমনকি ‘বাইডেন, তুই লুকাতে পারবি না; আমরা তোকে গণহত্যার জন্য অভিযুক্ত করছি,’ বলে সেøাগানও দেন বিক্ষোভকারীরা।
এছাড়া যুক্তরাজ্যের অন্যান্য শহরের মধ্যে ম্যানচেস্টার, বেলফাস্ট, কার্ডিফ, লিভারপুল এবং লিডসেও ফিলিস্তিনিপন্থি বিক্ষোভ-সমাবেশ হয়েছে। এসব সমাবেশ থেকে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়।
এদিকে গাজার ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ হয়েছে ফ্রান্সেও। আনাদোলু বলছে, গাজা উপত্যকায় সন্ত্রাসী ইসরায়েলের চলমান হামলা বন্ধের দাবিতে বিক্ষোভকারীরা ফ্রান্সের বিভিন্ন শহরে রাস্তায় নেমেছেন।
ফরাসি এই বিক্ষোভকারীদের বহন করা ব্যানারে লেখা ছিল: ‘স্বাধীন ফিলিস্তিন’, ‘যুদ্ধবিরতি’ এবং ‘গাজায় গণহত্যা চলছে, সংঘাত নয়’। বিক্ষোভকারীরা এসময় নানা স্লোগানও দেয়। এর মধ্যে: ‘ইসরায়েল খুনি রাষ্ট্র, ম্যাক্রোঁ তার সহযোগী, ‘গাজা, প্যারিস আপনাদের সাথে আছে’ এবং ‘ফিলিস্তিন দীর্ঘজীবী হোক’ সেøাগানও রয়েছে।
এছাড়া জার্মানির রাজধানী বার্লিনে, ইতালি, সেনেগালের রাজধানী ডাকারে, তুরস্কের ইস্তাম্বুল ও আঙ্কারায় লাখো বিক্ষোভকারী জড়ো হয়ে বিক্ষোভ করেন।
এদিকে গাজায় হামলার প্রতিবাদে দেশে দেশে দখলদার সন্ত্রাসী ইসরায়েলের পণ্য বয়কট চলছে।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।