গাজায় যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের ৫ সংস্থার
আল ইহসান ডেস্ক:
জাতিসংঘের ৫টি সংস্থা ২১ অক্টোবর এক যৌথ বিবৃতিতে মানুষের জীবন বাঁচাতে এবং আরো দুর্ভোগ রোধ করার প্রচেষ্টা হিসেবে অবিলম্বে একটি মানবিক যুদ্ধবিরতি এবং বেসামরিক নাগরিকদের নিরাপদে চলাচলের সুযোগ তৈরির উদাত্ত আহ্বান জানিয়েছে।
সংস্থাগুলো হলো ইউএনডিপি, ইউএনএফপিএ, ইউনিসেফ, ডব্লিউএফপি এবং ডব্লিউএইচও।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, দু’সপ্তাহের লাগাতার বোমা হামলায় গাজার বেশিরভাগ বেসামরিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। যার মধ্যে আশ্রয়কেন্দ্র, স্বাস্থ্য সুবিধা, পানি, স্যানিটেশন এবং বৈদ্যুতিক ব্যবস্থাও আছে। গুড়িয়ে দেওয়া হয়েছে একটি হাসপাতাল এবং রোগী পরিবহনরত অ্যাম্বুলেন্সও।
বিবৃতিতে সতর্কতা উচ্চারিত হয়েছে যে, রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি এবং অপরদিকে চিকিৎসা-সেবা একেবারেই অসম্ভব হয়ে পড়ায় মৃত্যুর হার অবিশ্বাস্য রকমভাবে বেড়ে যেতে পারে। তাই সময় থাকতেই মানবিকতাকে প্রসারিত করতে হবে, যুদ্ধবিরতি নিয়ে কালক্ষেপণ করা কোনোভাবেই সমীচীন হবে না।
মিশরের রাজধানী কায়রোতে বিশ্বনেতাদের শান্তির জন্যে শীর্ষ সম্মেলনে ২১ অক্টোবর শনিবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিয়ো গুতেরেস স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, গাজায় টেকসই মানবিক সহায়তার বিকল্প নেই। কারণ, গাজায় এখন মানবিক বিপর্যয় চলছে। এই সম্মেলনে মহাসচিব এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলনী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রই উদ্ভূত পরিস্থিতির একমাত্র সমাধান বলে মন্তব্য করে।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।