গাজায় যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের ভেটোকে অমানবিক বলেছে হামাস
আল ইহসান ডেস্ক:
গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দেওয়ায় কড়া নিন্দা জানিয়েছে হামাস। গত জুমুয়াবার রাতে আনুষ্ঠানিক এক বিবৃতিতে হামাসের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, তারা ওয়াশিংটনের এই পদক্ষেপকে ‘অনৈতিক ও অমানবিক’ বলে মনে করেন।
হামাসের রাজনৈতিক শাখার সদস্য ইজজাত এল-রেশিক বলেছেন, ‘যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়ে যুক্তরাষ্ট্র আমাদের মানুষদের হত্যা, আরও গণহত্যা চালানো ও আমাদের নির্মূল করার প্রক্রিয়ার সঙ্গে সরাসরি অংশ নিল।’
নিউইয়র্কের স্থানীয় সময় গত জুমুয়াবার সন্ধ্যায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি ও জিম্মিদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়ে প্রস্তাব তোলা হয়। তবে যুক্তরাষ্ট্র ভেটো দেওয়ায় এ প্রস্তাব আটকে যায়।
গত জুমুয়াবার এক দিনে গাজা উপত্যকায় ৪৫০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের হামলায় আগের দিন বৃহস্পতিবার ৩৫০ জনের বেশি শহীদ হয়েছেন। আর ৭ অক্টোবর সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত উপত্যকাটিতে শহীদ হয়েছেন ১৭ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত ৬০ হাজার। নিহত ব্যক্তিদের ৭০ শতাংশই নারী ও শিশু।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।