গাজায় ‘মানবাধিকারের প্রতি নজিরবিহীন অবজ্ঞা’ ইসরাইলের
আল ইহসান ডেস্ক:
গাজায় চালানো সামরিক অভিযানে সন্ত্রাসবাদী দখলদার ইসরায়েল মানবাধিকারকে নজিরবিহীনভাবে অবজ্ঞা করেছে বলে অভিযোগ করেছে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার। সে বলেছে, ‘ইসরায়েল যেভাবে গাজায় সামরিক অভিযান পরিচালনা করেছে, তা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের একটি ধ্বংসাত্মক উপায়।’ এ সময় তুর্ক হামাসের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ আনে।
গত বুধবার জাতিসংঘের মানবাধিকার পরিষদে গাজা, ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করে তুর্ক।
কাউন্সিলে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি ফ্রাঙ্কি ব্রনওয়েন লেভি বলেছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত অযোগ্য অস্বাভাবিক নৃশংসতার দীর্ঘ তালিকা নজিরবিহীন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।