গাজায় ভারী বৃষ্টিতে প্লাবিত শরণার্থীদের তাঁবু, বাস্তুচ্যুত লাখ লাখ মানুষ
, ১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
এবার নতুন বিপর্যয়ের মুখে গাজার মানুষ। শক্তিশালী ঝড়ের সাথে যুদ্ধবিধ্বস্ত গাজাসহ ফিলিস্তিন জুড়ে আকস্মিক বন্যা, তীব্র বাতাস এবং শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, তথ্যটি ফিলিস্তিনি আবহাওয়া বিভাগ জানিয়েছে।
কর্মকর্তারা বলেছেন, লাখ লাখ মানুষ ইতিমধ্যেই বাস্তুচ্যুত হয়েছেন। যারা এখনো তুলনামূলক নিরাপদে আছেন তারা নতুন করে ঝুঁকির মধ্যে রয়েছেন কারণ তাদের আশ্রয়স্থল দুর্বল এবং জনাকীর্ণ।
গাজা শহরের মেয়র বলেছেন, বেশ কয়েকটি রাস্তা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং আশ্রয়কেন্দ্রগুলোতে হাজার হাজার শরণার্থী তাঁবু প্লাবিত হয়েছে, যার মধ্যে কিছু সম্পূর্ণরূপে ডুবে গেছে।
গত বুধবার (১০ ডিসেম্বর) ভোরে বায়রন নামক ঝড়ের আগমনী বৃষ্টিতে কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। ফিলিস্তিনের সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এক বার্তায় এই আশু মানবিক দুর্যোগ নিয়ে সতর্ক করেছেন।
গাজার বেশিরভাগ পৌর নিষ্কাশন ব্যবস্থা ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায়, বন্যার পানি আবর্জনার সঙ্গে মিশে কলেরা ও ডায়রিয়ার মতো রোগের ঝুঁকি বৃদ্ধি করতে পারে। আবর্জনা সংগ্রহও প্রায় বন্ধ থাকায় চিকিৎসা বর্জ্য, প্লাস্টিক, পশুর মৃতদেহ ও ধ্বংসাবশেষ আশ্রয়স্থলে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
বাসিন্দাদের ব্যবহৃত ভূগর্ভস্থ পানিও দূষিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং পানির নিষ্কাশন ব্যবস্থা বন্ধ থাকায় বন্যার পানি অনেক এলাকায় জমে থাকতে পারে। সূত্র: আল জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)