গাজায় ইসরায়েলি গণহত্যার মূল হোতা পশ্চিমারা আরেকটি ক্রুসেড তৈরির চেষ্টা করছে -তুরস্কের প্রেসিডেন্ট
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তার মূল হোতা পশ্চিমা। পশ্চিমা বিশ্বের নেতারা খ্রিষ্টানদের মুসলমানদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে আরও একটি ক্রুসেডের পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। শনিবার এরদোয়ান এ কথা বলেন। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দুই দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা এরদোয়ান শুরু থেকেই ফিলিস্তিনের স্বাধীনতার বিষয়ে সোচ্চার। তবে গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলি হামলা চালানোর পর তিনি সতর্ক অবস্থান গ্রহণ করেন। কিন্তু পরে ইসরায়েলি হামলায় গাজায় নিহতদের সংখ্যা বাড়তে থাকায় এরদোয়ান ইসরায়েলের সমালোচনায় মুখর হন।
পশ্চিমা বিশ্বের সমালোচনা করে এরদোয়ান বলেন, গাজায় যে গণহত্যা শুরু হয়েছে তার পেছনের মূল হোতা পশ্চিমা বিশ্ব। তিনি আরও বলেন, আমরা যদি পশ্চিমা বিশ্বের কিছু বিবেকবান মানুষের কথা বাদ দেই তাহলে গাজায় গণহত্যা সম্পূর্ণভাবে পশ্চিমাদের কাজ। এ সময় তিনি বলেন, ইসরায়েল যুদ্ধাপরাধীদের মতো আচরণ করছে।
ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে উল্লেখ করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, অবশ্যই প্রতিটি দেশের নিজেকে রক্ষার অধিকার রয়েছে কিন্তু এই ইস্যুতে ন্যায়বিচার কোথায়?’ তিনি আরও বলেন, পশ্চিমা বিশ্ব ইউক্রেনের বেসামরিক নাগরিকদের জন্য মায়া কান্না কাঁদছে কিন্তু গাজায় বেসামরিক নাগরিকদের মৃত্যুতে চোখ বন্ধ করে রাখছে।
এরদোয়ান আরও বলেন, আমরা সবাই এ ধরনের ডাবল স্ট্যান্ডার্ড ও এ ধরনের ভ-ামির বিরুদ্ধে। এ সময় তিনি অভিযোগ করেন, ইসরায়েলের পশ্চিমা মিত্ররা খ্রিষ্টানদের মুসলমানদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে আরেকটি ক্রুসেড যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। এ সময় তিনি সংলাপের আহ্বান জানিয়ে বলেন, আমাদের সংলাপের আহ্বান শুনুন। কারণ কাউকেই ন্যায়বিচার থেকে বঞ্চিত করা যাবে না।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।