মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:

গাজায় আক্রমণের ফলে অর্থনৈতিক ক্ষতির মুখে দখলদার সন্ত্রাসী ইসরায়েল

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩, রাত ৩:২৬ আপডেট: ১৩ নভেম্বর, ২০২৬, রাত ১০:৫২
গাজায় আক্রমণের ফলে অর্থনৈতিক ক্ষতির মুখে দখলদার সন্ত্রাসী ইসরায়েল
আল ইহসান ডেস্ক:
হামাস ইসরায়েলের সংঘাতে নতুন করে সংকটের মুখে অর্থনীতি। গাজায় বড় পরিসরে আক্রমণের ফলে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে দখলদার সন্ত্রাসী ইসরায়েলকে।
দখলদার সন্ত্রাসী ইসরায়েলের গণমাধ্যমে বলা হচ্ছে, গাজায় তাদের সম্ভাব্য যুদ্ধ খরচ ৫১ বিলিয়ন ডলার। যা মোট জিডিপির দশ শতাংশ। দীর্ঘমেয়াদে এবং আঞ্চলিকভাবে যুদ্ধ চালালে এই ব্যয় বাড়বে কয়েকগুণ। যা অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় আনবে বলে মনে করছে অর্থনীতিবিদরা। খবর রয়টার্সের।
গাজা উপত্যকায় ব্যাপক এই অভিযানের পেছনে তেল আবিবের খরচাও আকাশচুম্বী।
আগ্রাসনের সাথে জ্যামিতিক হারে বাড়ছে যুদ্ধ ব্যয়ও। ইসরায়েলি একটি পত্রিকা বলছে, গাজায় হামাসকে নির্মূলে এ সর্বাত্মক অভিযানে তেল আবিবের ব্যয় হবে ৫১ বিলিয়ন ডলার। যা ইসরায়েলের মোট দেশজ উৎপাদনের দশ শতাংশ। সংঘাতের স্থায়ীত্ব ৮ থেকে ১২ মাস ধরে সম্ভাব্য এই ব্যয় নির্ধারণ করা হয়েছে।
তবে গাজার মধ্যে সংঘাত সীমাবদ্ধ না থেকে আঞ্চলিক পরিসরে ছড়িয়ে পড়লে, এই খরচ বাড়বে কয়েকগুণ। সেক্ষেত্রে হামাসের পাশাপাশি হিজবুল্লাহ, ইরান বা ইয়েমেনকেও মোকাবেলা করতে হবে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের ঢালাও সহায়তা মিললেও বড় ধরনের বিপর্যয় নেমে আসবে অর্থনীতিতে। যা ইসরায়েলের বাজেটেও বড় ধরণের ঘাটতি ফেলবে।
সামরিক ব্যয় ছাড়াও ইসরায়েলের অর্থনৈতিক ধসের জন্য আরও কিছু দিক বিবেচনা করা হয়েছে। বলা হচ্ছে, হামলার কারণে দখলদার সন্ত্রাসী ইসরায়েলি মুদ্রায় রাজস্বের ক্ষতি হবে ৪০-৬০ বিলিয়ন শেকেল। এছাড়া ব্যবসায়ীদের ১৭-২০ বিলিয়ন শেকেল ক্ষতিপূরণের পাশাপাশি নাগরিকদের পুনর্বাসনের জন্য সরকারকে আরও খরচ করতে হবে ১০-২০ বিলিয়ন অর্থ।
ক্ষমতায় আসার পর থেকেই নানা বিতর্কিত পদক্ষেপের কারণে জনগণের ব্যাপক রোষানলে পড়ে দখলদার সন্ত্রাসী নেতানিয়াহু প্রশাসন। প্রতিরক্ষা খাতে বিপুল ব্যয়ের পরও হামাসের হামলা ঠেকাতে না পারায় তীব্র হচ্ছে অসন্তোষ। যুদ্ধের পাশাপাশি অর্থনৈতিক সংকট নেতানিয়াহু প্রশাসন কীভাবে মোকাবেলা করবে সেটাই এখন দেখার।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ১ ঘণ্টা আগে হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৪ ঘণ্টা আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ৪ ঘণ্টা আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ৫ ঘণ্টা আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ৫ ঘণ্টা আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ৫ ঘণ্টা আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন ৫ ঘণ্টা আগে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ৫ ঘণ্টা আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার ৫ ঘণ্টা আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত ৫ ঘণ্টা আগে রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা ৫ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ৬ ঘণ্টা আগে