গাজায় অভিযানে বেকায়দায় পড়েছে সন্ত্রাসী ইসরায়েলের সেনারা
আল ইহসান ডেস্ক:
ইসরায়েল ফিলিস্তিন চলমান যুদ্ধে তাক লাগানো সাফল্য ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের গত ৪৮ ঘন্টায় ২৭টি ইসরায়েলি সন্ত্রাসীদের ট্যাংক ধ্বংস করার দাবি করেছে হামাসের কাসসাম বিগ্রেড। একই সাথে হামাসের হামলায় নিহত হয়েছে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা।
হামাসের বিবৃতিতে বলা হয়, আল-কাসসাম বিগ্রেড এর যোদ্ধারা গত বৃহস্পতিবার সকাল থেকেই সন্ত্রাসী ইসরায়েলের সেনাদের লক্ষ করে হামলার তীব্রতা বাড়ায়। হামাস এ সময় নিজেদের তৈরী ইয়াসিন ১০৫ দিয়েই ইসরায়েলি বাহিনীর মোকাবেলা করে। পরে তারা গাজা শহরের উত্তর পশ্চিমে ১টি ইসরায়েলি ট্যাংক, গাজা শহরের দক্ষিণে তাল হাওয়াতে ২টি ট্যাংক এবং উত্তর গাজা উপত্যকায় বায়িত আল হামনির ৩টি ট্যাংকসহ মোট ৬টি ট্যাংক ধ্বংস করে।
হামাসের বিবৃতিতে দাবি করা হয় তাদের অভিযানে বেশ কয়েকজন ইসরায়েলি সৈন্য নিহত হয়।
গতকাল জুুমুয়াবার সকালে হামাসের আল কাসসাম বিগ্রেড এর মুখপাত্র আবু উবাইদা জানান, গত ৪৮ ঘন্টায় ইসরায়েলি মিলিটারিদের ২৭টি ট্যাংক ধ্বংস করে তাদের যোদ্ধারা। তিনি বলেন, ইসরায়েলি সেনাদের উপর ডজন ডজন মর্টার শেলও ছোড়া হয়।
বিশ্লেষকরা জানাচ্ছে, হামাস ব্যাপক প্রস্তুতি ও দক্ষতার সঙ্গে তীব্র প্রতিরোধ করে এসব হামলার মোকাবিলা করছে। এখন পর্যন্ত ইসরায়েলের স্থল হামলা মুখ থুবড়ে পড়েছে বলছে মধ্য প্রাচ্যের সংবাদ মাধ্যমও। ইসরায়েল হামলার ক্ষেত্রে যে কৌশল অবলম্বন করেছে তা তাদের ভাবমূর্তি ক্ষুণœ করছে। গাজা উপত্যকার উত্তরে বার বার হামলা চালিয়ে হামাস এবং তাদের মিত্রদের দুর্বল করার কৌশল বেছে নিয়েছে সন্ত্রাসী ইসরায়েলের সেনাবাহিনী।
তবে এর ফলে ঐ অঞ্চলে বসবাসকারী বেসামরিক জনগণের উপর নেমে এসেছে চরম দূর্ভোগ। ইসরায়েল আন্তর্জাতিক সমলোচনার মুখোমুখি হয়েছে মূলত তাদের যুদ্ধ কৌশল সমলোচনার মুখে পড়েছে। এই পরিস্থিতিতে নিজেদের ভাবমর্যাদা পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে তারা।
ব্যাপক হামলা শর্তেও হামাসের রকেট নিক্ষেপ অবকাঠামোর তেমন কোনো ক্ষতি করতে পারেনি ইসরায়েল। গত এক সপ্তাহ জুড়ে প্রায় প্রতিদিনই ইসরায়েলের ভূখন্ডে গড়ে ১২টি করে রকেট ছুড়েছে হামাস। হামাসের সশস্ত্র বাহিনী আল কাসসাম বিগ্রেড জানায় তারা ইসরায়েলের পারমাণবিক চুল্লি এবং দিমনায় অবস্থিত গবেষণাকেন্দ্র লক্ষ্য করে রকেট ছুড়ছে।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।