গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান কামালা হ্যারিসের
, ২৩ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ আশির, ১৩৯১ শামসী সন , ০৫ মার্চ, ২০২৪ খ্রি:, ২১ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। এছাড়াও সে গাজায় গণহত্যা চালানোর জন্য দখলদার সন্ত্রাসী ইসরাইলকে তিরস্কার করেছে। খবর আল জজিরার।
গত রোববার (৩ মার্চ) আলাবামার এক অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় কামালা হ্যারিস বলেছে, গাজাবাসীর দুর্ভোগ যেভাবে বাড়ছে, এমন পরিস্থিতিতে গাজায় অবিলম্বে অন্তত ছয় সপ্তাহের যুদ্ধবিরতির প্রয়োজন।
কামালা হ্যারিস আরও বলেছে, যুদ্ধবিরতি হলে জিম্মিদের মুক্ত করা যাবে এবং গাজায় উল্লেখযোগ্য পরিমাণে সহায়তা প্রবেশ করতে পারবে।
সে আরও বলেছে, গাজার মানুষ ক্ষুধার্ত। পরিস্থিতি অমানবিক আর আমাদের তাদের জন্য কাজ করা উচিত।
এছাড়া গত বৃহস্পতিবার গাজায় খাদ্য সহায়তা নিতে এসে দখলদার সন্ত্রাসী ইসরাইলি সেনাদের গুলিতে শতাধিক ফিলিস্তিনি শহীদের ঘটনা উল্লেখ করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেছে, অনেক নিরীহ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এ ভয়াবহ ঘটনায় নিহতদের জন্য আমাদের মন কাঁদে।
এছাড়াও অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হওয়ার জন্য হামাসকে চ্যালেঞ্জ করে হ্যারিস বলেছে, হামাসের যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হওয়া উচিত। গাজায় যুদ্ধবিরতি হোক। জিম্মিরা তাদের পরিবারের সঙ্গে মিলিত হোক এবং গাজায় দ্রুত সহায়তা সরবরাহ প্রবেশের সুযোগ করে দেয়া হোক।
গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে দখলদার সন্ত্রাসী ইসরাইলি সেনাবাহিনী। বেসামরিক স্থাপনা থেকে শুরু করে হাসপাতাল-দখলদার বাহিনীর হাত থেকে রক্ষা পাচ্ছে না কোনো কিছুই। যেখানেই সুযোগ পাচ্ছে সেখানেই চলছে নৃশংস বর্বরতা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)