গাজাবাসীর দৃঢ়তা দেখে দ্বীন ইসলাম গ্রহণ করলেন মার্কিনি
, ৩০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ সাদিস ১৩৯১ শামসী সন , ১৫ নভেম্বর, ২০২৩ খ্রি:, ৩০ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
গাজা উপত্যকায় ইসরাইলের নৃশংসতার মধ্যে ফিলিস্তিনিদের অবিচলতা এবং পবিত্র কোরআন পাঠে মুগ্ধ হয়ে দ্বীন ইসলাম গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের মেগান রাইস।
গত জুমুয়াবার (১০ নভেম্বর) সে নিজেই একথা নিশ্চিত করে এবং সে হিজাব পরে কালেমা শাহাদাহ পাঠ করেন এবং নিজেকে মুসলিম হিসেবে ঘোষণা দেন।
এ সময় তিনি হিজাব পরলে নিরাপত্তা অনুভবের কথাও জানান।
গাজা উপত্যকায় ইসরাইলের যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনিদের পক্ষে কনটেন্ট তৈরি করে ম্যাগান রাইস আরব বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি ইসরাইলি আগ্রাসনের মুখে ফিলিস্তিনিদের দৃঢ়তা ও বিশ্বাস দেখে অভিভূত হন। মূলত তখন থেকেই তার মধ্যে ফিলিস্তিনিদের মানসিক শক্তির উৎস সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়।
রাইস বলেন, আমি ফিলিস্তিনিদের বিশ্বাসের প্রশংসা করে একটি ভিডিও তৈরি করেছিলাম। তখন মানুষ মন্তব্য করেছিল, আপনি কি কোরআন শরীফ পড়েছেন? হয়তো আপনার কোরআন শরীফ পড়া উচিত।
তিনি বলেন, আমার কাছে যথেষ্ট সময় ছিল। আমি গবেষণা করতে ও শিখতে আগ্রহী। এরপর গাজার জনগণের শক্তির রহস্য জানতে আমি কোরআন শরীফ পড়া শুরু করি। আমি পবিত্র কোরআন শরীফের সূরাগুলো পড়ি। সেখান থেকে আমি নারীদের কোনো বাধা ছাড়াই বিবাহবিচ্ছেদ ও পুনর্বিবাহের স্বাধীনতার কথা জানতে পারি।
মেগান রাইস সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে খুবই জনপ্রিয়। এ প্ল্যাটফর্মে তার প্রায় আট লাখ ফলোয়ার ও ৭০ লাখ লাইক রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)