গরুর গোশতে হাড় বেশি দেয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আটক ৩
, ১৩ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৬ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২২ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
চাঁদপুর সংবাদদাতা:
শহরের বিপনীবাগ বাজারে গরুর গোশত কিনতে গিয়ে তাতে হাড় বেশি দেয়ায় ক্রেতা বিক্রেতার মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল জুমুয়াবার রাতে আটকের তথ্য নিশ্চিত করেন সদর মডেল থানার ওসি বাহার মিয়া।
ক্রেতা এমদাদ প্রধানীয়া বলেন, বৃহস্পতিবার রাত ৮টায় তিনি স্ত্রীসহ স্বজনদের নিয়ে বিপনীবাগ বাজারে সোহেল নামের এক কসাইয়ের দোকান থেকে চার কেজি গরুর গোশত কিনতে যাই। দাম ধার্য হয় কেজি প্রতি ৬৫০ টাকা। কিন্তু সোহেল গোশতের সাথে গোপনে প্রায় দুই কেজি চর্বি ও হাড় মিশিয়ে দেয়। বিষয়টি টের পেয়ে আমি প্রতিবাদ করলে সোহেল আমাকে ধাক্কা দেয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ বিষয়টি আমার ছেলে শাহজালাল জুয়েল দেখে এগিয়ে আসলে সাগর বকাউল নামে আরেকজন তাকে এলোপাতাড়ি মারধর করে। এসময় আরও কয়েকজন মিলে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর অতর্কিত আক্রমণ চালিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত করে।
হামলায় আহত আহাদ বলেন, আমি ওনাদেরকে চাপাতির কোপ থেকে বাঁচতে গিয়ে হাত ও মুখে কিল ঘুষি খেয়ে গুরুতর জখম হই। ঐ সময় রাহিম হোসেন নামে আরও একজনকে এ ঘটনায় ছুরি দিয়ে কুপিয়ে তার পিঠে রক্তাক্ত ক্ষত সৃষ্টি করে এরা। শুধু তাই নয় এই কসাইয়ের দল ওই পরিবারের নারী সদস্যদের ওপরও হামলা চালায়। তাদের কিল-ঘুষি মেরে শারীরিক আঘাত করে এবং শ্লীলতাহানির চেষ্টা চালায়।
এমদাদের ছেলে জুয়েল বলেন, হামলার সময় আমাদের পরিবারের এক নারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেয় এরা। যার মূল্য প্রায় এক লাখ ত্রিশ হাজার টাকা। পরে বাজারের উপস্থিত লোকজন আমাদের চিৎকার শুনে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় আমাদেরকে স্থানীয় জনতা চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্ববিদ্যালয় বাড়িয়ে মানহীন শিক্ষক তৈরি করছে সরকার -ঢাবি অধ্যাপক মামুন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না -শিক্ষামন্ত্রী
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর -তথ্য উপদেষ্টা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্দোলনে রাজশাহী চিনিকলের শ্রমিকেরা, মজুরি কমিশনসহ তিন দফা দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজবাড়িতে হত্যায় হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুই বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়ায় আমদানি ব্যয়ে চাপ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্লাস্ট-প্রতিরোধী গমের নতুন প্রজাতি উদ্ভাবন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)