গরমে গোসলের পানিতে নিমপাতা মেশাবেন যে কারণে
, ১৫ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ২৫ এপ্রিল, ২০২৪ খ্রি:, ১২ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
এই গরমে আপনার গোসলের পানিতে নিমপাতা মিশিয়ে নিলেও পাবেন উপকার। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক-
ঘামের গন্ধ দূর হবে : গরমের ঘামে ভেজার কারণে দুর্গন্ধ বের হতে পারে। এর থেকে পরিত্রাণের জন্য আপনাকে গোসলের পানিতে নিমপাতা মেশাতে হবে। এই পানি দিয়ে গোসল করলে শরীর থেকে ঘামের কটু গন্ধ বের হবে না।
দাগ ছোপ দূর হবে : গরমের মুখের তেলের কারণে ত্বকে ব্রণের দেখা দেয়। সেখান থেকে দেখা দেয় দাগ-ছোপ। তবে ত্বকের সাধারণ দাগ ছোপ তো বটেই, মেছতার দাগও দূর করতে পারে নিমপাতা। যে কারণে নিমপাতা ভেজানো পানিতে গোসল করলে উপকার পাবেন। সেইসঙ্গে ব্ল্যাকহেডসের সমস্যা থাকলে তা দূর করতেও কাজ করবে এই পানি।
অ্যালার্জি দূর হবে : গরমের সময়ে অ্যালার্জির সমস্যা খুবই বেড়ে যায়। যে কারণে দেখা দিতে পারে চুলকানি সহ আরও অনেক সমস্যা। এ ধরনের সমস্যা থেকে আরাম পেতে নিমপাতা ফোটানো পানিতে নিয়মিত গোসল করুন। নিমপাতায় আছে অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান।
নিমপাতা ও পানি যেভাবে মেশাবেন :
তাজা ও পরিষ্কার নিমপাতা নিন। ভালো করে পানি দিয়ে ধুয়ে নিন। নিমপাতা পরিষ্কার করা হয়ে গেলে হালকা আঁচে ফুটিয়ে নিতে হবে। ৩ তেকে ৪ মিনিট পাতা ফুটতে দিতে হবে। পানির রঙ একটু হলদেটে হলে ও নিমের গন্ধ বের হলে পাতা ছেঁকে পানিটুকু নিয়ে নিন। পানি ঠান্ডা হলে তা বালতিতে রাখা গোসলের পানিতে মেশান। এছাড়াও নিমপাতা সামান্য বেটে তার রস গোসলের পানিতে মিশিয়ে নিতে পারেন বা আস্ত নিমপাতা পানিতে ফেলেও দিতে পারেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)