গরমে কদু খেলে কী কী উপকারিতা মিলবে, জেনে নিন
গরমের অন্যতম উপকারী সুন্নতি সবজি কদু। গরমে কদু খেলে কী-কী উপকারিতা মিলবে, জেনে নিন।
রক্তচাপ নিয়ন্ত্রণ করে : রোদে বেরিয়ে রক্তচাপ যে কোনও সময় বেড়ে বা কমে যেতে পারে। দু’টোই স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। কিন্তু গরমে রোজ কদু খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। কদু খেলে প্রেশার ফল্ট করবে না।
শরীরকে হাইড্রেটেড রাখে : কদুর মধ্যে হাইড্রেটিং ও কুলিং উপাদান রয়েছে। কদুর রস খেলে শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় থাকে। এই পানীয় গরমে শরীরকে ঠান্ডা রাখে। পাশাপাশি দেহে তরলের ঘাটতি হতে দেয় না।
ওজন কমায় : যদি গরমে কম কসরত করে ওজন কমাতে চান, রোজ কদুর রস খান। এছাড়া এই সবজির মধ্যে ভিটামিন বি, কে, এ, ই, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম রয়েছে, যা স্বাস্থ্যের জন্য উপকারী।
পেটকে ঠান্ডা রাখে : গরমে পেটের সমস্যা লেগেই থাকে। গরমে বদহজম, গ্যাস, অম্বল, ডায়ারিয়ার মতো সমস্যা এড়াতে কদুয়ের তৈরি খাবার খান। এটি হজম স্বাস্থ্যকে উন্নত করে এবং পাচনতন্ত্রের কাজকে সচল রাখে।
মানসিক চাপ কমায় : গরমের মেজাজ হারিয়ে ফেলছেন? মানসিক চাপ কমাতে সাহায্য করে কদু। এই সবজির মধ্যে ক্লোলিন রয়েছে। এটা একটি নিউরোট্রান্সমিটার যা মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং অ্যানজাইটি ও স্ট্রেস কমাতে সাহায্য করে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।