গরমের আগে গাড়ির যত্নে যা করবেন
জানা যাক গরমে গাড়ির যত্নে কী কী করবেন-
ব্যাটারি পরীক্ষা করা:
এসময় সবচেয়ে জরুরি একটি কাজ হচ্ছে গাড়ির ব্যাটারি নিয়মিত পরীক্ষা করা। এমনকি শীত, গ্রীষ্ম এবং বর্ষা সবসময়ই কাজটি করা উচিত। গরম শুরু হওয়ার আগেই গাড়ির ব্যাটারি একবার ভালো করে পরীক্ষা করা। ব্যাটারিতে কার্বন জমে থাকলে তা পরিষ্কার করা। তার পাশাপাশিই আবার ব্যাটারিতে পানি কম থাকলে ডিস্টিল ওয়াটার দিয়েও টপ-আপ করতে হবে।
কুল্যান্ট পরিবর্তন করা:
গরমে গাড়ির ইঞ্জিনের পরিস্থিতি ভালো রাখা খুবই জরুরি। কারণ কাঠফাটা রোদে গাড়িটা খোলা জায়গায় পার্ক করতে হয়। ফলে গাড়ির ভেতরে অনেক বেশি গরম হয়ে যায়। তাই গরমের আগেই কুল্যান্ট পরীক্ষা করে নিতে হবে। প্রয়োজনে আগেই বদলে নিতে হবে।
নাইট্রোজেন সঙ্গে রাখা:
গ্রীষ্মকালে উচ্চ তাপমাত্রার কারণে রাস্তাও গরম হয়ে থাকে! সেই রাস্তায় গাড়ি চালালে বড় প্রভাব পড়ে গাড়ির চাকার উপরে। এখন গাড়ির চাকা যদি খুব গরম হয়ে যায়, তাহলে তা ড্রাইভিংয়ের জন্য সমস্যা হতে পারে। নাইট্রোজেন গ্যাস ঠান্ডা হয়, যা গাড়ির চাকার তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। তাই প্রয়োজনে গাড়ির চাকায় নাইট্রোজেন বাতাস লাগানো যেতে পারে।
এয়ার কন্ডিশনার সার্ভিসিং:
গরমে গাড়িতে এসি ছাড়া থাকা অসম্ভব। তাই গরমের আগেই গাড়ির এয়ার কন্ডিশনার সার্ভিসিং করিয়ে নেওয়া যেতে পারে।
গাড়ি পরিষ্কার-পরিচ্ছন্নতা:
গরমে ধুলাবালি বেশি হয়। শীতে সারাক্ষণ গাড়ি জানালা বন্ধ করে রেখে ভেতরে ভ্যাপসা গন্ধ হয়ে যায়। তাই গরমের আগেই গাড়ির ভেতরে এবং বাইরে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। কারণ এসি চালানোর কারণে গাড়ির জানালা খোলা যাবেনা। ফলে ভেতরে ময়লা, ধুলা-বালি থাকাটা কষ্টদায়ক ব্যাপার।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।