গভীর সঙ্কটে জামাত
, ১১ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২০ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের রাজনৈতিক ময়দানে গণতান্ত্রিক রাজনৈতিক দল ‘বাংলাদেশ জামাতে ইসলামী’ নামধারী দলটি গভীর সঙ্কটে পড়েছে। বিশেষ করে এতদিন একটি তথাকথিত ‘ইসলামিক দল’ হিসাবে রাজনীতি করা দলটির হঠাৎ করে হিন্দুদের পূজাম-প পরিদর্শন করা, দলের লোগো পরিবর্তন করে তা থেকে আল্লাহু ও ‘আকিমুদ দ্বীন’ শব্দ বাদ দেয়া এসব নিয়ে দলের ভিতরে ও বাইরে তারা ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।
এর পাশাপাশি গত ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন (কোবা) আয়োজিত অনুষ্ঠাতে জামাতের নায়েব আমির তাহের ভারতকে ঘিরে যে বক্তব্য দিয়েছে, তা নিয়েও দেশে-বিদেশে নিন্দার ঝড় বইছে। সে তার বক্তব্যে বাংলাদেশে ভারত আক্রমণ করুক এমনটাই প্রকাশ করেছে এবং ভারত আক্রমণ করলে ৫০ লাখ কর্মী কিভাবে যুদ্ধ করবে সে কৌশলও তুলে ধরে। তাহেরের বক্তব্যে যুক্তরাষ্ট্রে প্রবাসীরা যেমন চরম বিক্ষুব্ধ, তেমনি বাংলাদেশে অনেকেই ধিক্কার জানাচ্ছে। প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের অধিবেশনে এসে এমন বক্তব্যকে অনেকেই ‘দেশের বিরুদ্ধে গাদ্দারি’ হিসেবে অভিহিত করছেন।
অন্যদিকে সম্প্রতি দলের একটি নতুন লোগো প্রকাশ নিয়েও চলছে বিতর্ক। দলটির লোগো থেকে ‘আল্লাহ’ ও আয়াত শরীফ ‘আকিমুদ দ্বীন’ শব্দ বাদ দেয়ায় দলটি নিয়ে বিতর্কের ঝড় উঠেছে।
গত ২৮ সেপ্টেম্বর স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে জামাতের আমির ডা. শফিকুর রহমানের এক বৈঠকে পেছনে রাখা দলীয় পতাকা এবং দেয়ালে লাগানো নতুন লোগো ক্যামেরায় ধরা পড়ে। সেই ছবি প্রকাশের পর থেকেই সর্বত্রই আলোচনার ঝড় শুরু হয়।
সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের অনেকেই প্রশ্ন করেছেন, আগামী নির্বাচন সামনে রেখে ‘মৌলবাদী দল’ ট্যাগ ঘোচাতে জামাত কি নিজেদের মডারেট বা আধুনিক দল হওয়ার পরিচয় তুলে ধরতে চাইছে?
কেউ বলছেন, দলটির পুরোনো লোগোর মধ্যে ছিল ঐতিহ্য, ভাবগাম্ভীর্য ও ইসলামী আদর্শের আবহ। আগের লোগোটি রাজনৈতিক ও ধর্মীয় ঐতিহ্যের প্রতীক ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করতেই কি দলটি ‘আল্লাহর আইন, সৎ লোকের শাসন’ সেøাগান থেকে সরে আসছে?
কেউ লিখেছেন, ডাকসু ও জাকসু নির্বাচনে বিজয়ী হওয়ায় সেই কৌশল জাতীয় নির্বাচনে অ্যাপ্লাই করতেই লোগোতে পরিবর্তন আনা হয়েছে? এ রকম আরো অনেক সমালোচনা চলছে এ দলটিকে ঘিরে।
এ অবস্থায় পূজা উপলক্ষে দলের আমিরের শুভেচ্ছা জানানো এবং অন্য নেতাদের পূজাম-প পরিদর্শনকে ঘিরে এ বিতর্ককে আরো উসকে দিয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর এক বিবৃতিতে জামাত আমির বলেন, বিশ্বের ক্ষমতাধর দেশসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশকে মডারেট মুসলিম কান্ট্রি এবং সাম্প্রদায়িক-সম্প্রীতির ‘রোল মডেল’ হিসেবে অভিহিত করেছে।
আমিরের দেওয়া শুভেচ্ছা বাণীতে যে মডারেট কান্ট্রির কথা বলা হয়েছে, সেই মতো তারাও কি তাহলে ‘ইসলাম’ থেকে মরে গিয়ে ‘মডারেট’ দল হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন? এমন প্রশ্ন তাদের দলের তৃণমূল পর্যায়ের নেতাদের মধ্যেও ঘুরপাক খাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












