গবেষণা: মৌমাছিরা গণিত বোঝে
, ২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
পরিশ্রমের বেলায় মৌমাছির উদাহরণ নতুন কিছু নয়। কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও যে তারা রীতিমতো স্মার্ট। এরা গণিতেও পারাদর্শী-সাম্প্রতিক এক গবেষণায় সেই চিত্রই উঠে এসেছে।
নতুন এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, মানুষ যেমন কেনাকাটার সময় ফলের রং বা ঘ্রাণ দেখে সেরাটি বেছে নেয়, মৌমাছিরাও ঠিক তেমনই পরিস্থিতি বুঝে সহজ বা জটিল সংকেত ব্যবহার করে দ্রুত সঠিক ফুলটি নির্বাচন করে। তাদের এই ‘স্মার্ট’ সিদ্ধান্ত নেওয়ার কৌশল বিজ্ঞানীদেরও বিস্মিত করেছে।
মৌমাছি সম্পর্কে যত বেশি জানা যাচ্ছে, ততই এদের এমন সব মানসিক দক্ষতার পরিচয় মিলছে যা অনেকটা মানুষের মতো। এক শতাব্দী আগে এক বিজ্ঞানী আবিষ্কার করেছিলো- মৌমাছিরা নাচের মাধ্যমে একে অপরকে ফুলের মধুর সন্ধান দেয়। সেই সময় থেকেই এদের অসাধারণ বুদ্ধিমত্তার বিষয়টি সামনে আসতে শুরু করে।
২০২৪ সালের একটি গবেষণায় দেখা গেছে, মৌমাছিরা চোখে দেখা জিনিস আলাদা করে চিনতে পারে, বিমূর্ত নিয়ম শিখতে পারে, এমনকি প্রাথমিক গণিতের ধারণাও বুঝতে পারে। নতুন গবেষণায় এ তালিকায় যোগ হয়েছে মানুষের মতো সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা।
‘বাম্বলবি’ প্রজাতির মৌমাছিরা কীভাবে পরিস্থিতি অনুযায়ী তাদের শেখা ও সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি পরিবর্তন করে। একটি বাম্বলবি প্রতিদিন শত শত ফুল পরিদর্শন করে। ফলে প্রতিবারই তাকে সিদ্ধান্ত নিতে হয়- কোন ফুলে মধু পাওয়ার সম্ভাবনা বেশি।
সহজভাবে বলতে গেলে, যখনই সম্ভব হয় মৌমাছিরা রঙের ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত নেয়। কারণ জটিল কোনো আকৃতি বা নকশা চেনার চেয়ে রং চেনা তাদের জন্য সহজ। তবে যদি রঙ দিয়ে পার্থক্য করা না যায়, তখনই তারা বাড়তি সময় নিয়ে ফুলের আকৃতি বা নকশা শনাক্ত করার চেষ্টা করে।
মানুষও প্রায় একইভাবে সিদ্ধান্ত নেয়। যেমন বাজার থেকে ফল কেনার সময় মানুষ সাধারণত উজ্জ্বল কমলা বা লালচে রঙের ফল আগে বেছে নেয়। কিন্তু সব ফলের রং যদি একই রকম হয়, তখন একটু সময় নিয়ে সেগুলো শুঁকে বা হাতে টিপে দেখে সিদ্ধান্ত নেয়। ফলটি কতটা পেকেছে তা বোঝার জন্য মানুষ ঘ্রাণ বা স্পর্শের মতো বাড়তি সংকেতও ব্যবহার করে।
মৌমাছিদের ক্ষেত্রেও বিষয়টি প্রায় একই। পার্থক্য শুধু এই- তাদের আগ্রহের কেন্দ্রবিন্দু ফল নয়, ফুল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কবর খননে মিললো ২ যুগ আগে দাফন করা অক্ষত মরদেহ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছয় মিনিটের জন্য অন্ধকারে ডুবে যাবে সৌদি আরব
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সূর্যের বুকে লুকিয়ে থাকা রুপার সন্ধান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ থেকে নীল নদের শ্বাসরুদ্ধকর ছবি শেয়ার
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফল ফলাদির বৈচিত্রতা!
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কদুর যত পুষ্টিগুণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আরও ৪ নক্ষত্রের সন্ধান
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধনেপাতার পুষ্টিগুণ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেভাবে মানুষের মস্তিষ্কে প্লাস্টিক জমা হচ্ছে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেক্সিকোতে ইসলামের আগমনের ইতিহাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতারিত বাংলাদেশি শ্রমিকরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












