গণহত্যা তদন্তে জাতিসংঘকে সব ধরনের সহযোগিতা করা হবে -স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:
ছাত্র-জনতার অভ্যুত্থানে ঘটা ‘গণহত্যা’ তদন্তে বাংলাদেশ জাতিসংঘকে সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে জাতিসংঘের তিন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল এসেছিল। এটি ছিল তাদের সৌজন্য সাক্ষাৎ। আমরা তাদের নিশ্চয়তা দিয়েছি, যে কোনো ব্যাপারে যেকোনো ধরনের সাহায্য-সহযোগিতা দরকার হলে আমরা তা দেব।
উপদেষ্টা বলেন, জাতিসংঘ মিশনে আমাদের পুলিশ, আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যাতে আরও বেশি যেতে পারেন, আমরা তাদের সে বিষয়ে অনুরোধ করেছি। তারা বলেছেন, বাংলাদেশের যারা ইউএন মিশনে আছেন তারা খুবই ভালো কাজ করছেন। তারা খুবই প্রশংসা করেছেন। বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশ যাতে সব সময় এক নম্বরে থাকতে পারে সেই ব্যবস্থা তারা করবেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।