আপনাদের মতামত
গণমাধ্যমে খবরে হেডিং হয়েছে, “রমাদ্বান শরীফে বাংলাদেশি পর্যটক না থাকায় কলকাতার ব্যবসায়ীদের মাথায় হাত” “বাংলাদেশিরা না যাওয়ায় হাহাকার আধপেটা থাকছে কলকাতার ব্যবসায়ীরা” “নেই বাংলাদেশি পর্যটক, কলকাতায় মানবেতর পরিস্থিতিতে রিকশাচালকরা”
শুধু কলকাতা নয় বাংলাদেশ ও বাংলাদেশী নির্ভরতা ছাড়া গোটা ভারতের অর্থনীতিতেই ধ্বস নামবে।
, ১৩ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ আশির, ১৩৯২ শামসী সন , ১৪ মার্চ, ২০২৫ খ্রি:, ২৭ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) আপনাদের মতামত
রমাদ্বান শরীফ চলছে, সামনে ঈদ। প্রতি বছর এই সময় কলকাতার মিনি বাংলা খ্যাত নিউমার্কেট চত্বর বাংলাদেশি পর্যটকদের ভিড়ে সরগরম থাকে। তবে এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সেই চিরচেনা দৃশ্য অনুপস্থিত। রমাদ্বান শরীফে বাংলাদেশি পর্যটক না থাকায় কলকাতার এই এলাকার ব্যবসায় বড় ধরনের প্রভাব পড়েছে।
চলতি বছরের জুলাই মাসের পর থেকে ভারতীয় ভিসা নীতির কঠোরতা এবং বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার প্রভাব কলকাতার মিনি বাংলাদেশ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যে মারাত্মক সংকট সৃষ্টি করেছে। এর ফলে, ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং প্রায় ৭০ শতাংশের বেশি ব্যবসা কমে গেছে।
এমনকি অনেক ব্যবসায়ী দোকানের ভাড়া জোগাড় করতেও হিমশিম খাচ্ছেন। কিছু দোকান ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। গ্রাহকের অভাবে আবাসিক হোটেলগুলোও সংকটে পড়েছে। প্রভাব পড়েছে মুদ্রা বিনিময় কেন্দ্র, মেডিক্যাল সেক্টর ও পরিবহন পরিষেবায়।
ব্যবসায়ীদের আশঙ্কা, এই পরিস্থিতি এভাবে চললে এই অঞ্চলের অর্থনীতি ভেঙে পড়বে।
মধ্য কলকাতার প্রায় দুই বর্গকিলোমিটার এলাকাজুড়ে ১০০টির বেশি হোটেল ও প্রায় ৩,০০০ দোকান রয়েছে, যা পুরোপুরি বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল।
কলকাতার নিউমার্কেট, ট্রেজার আইল্যান্ড, সিমপার্ক মল ও আশপাশের বাজারের দোকানমালিকরা জানিয়েছেন, তাদের মোট ব্যবসার প্রায় ৫০-৫৫ শতাংশই বাংলাদেশি ক্রেতাদের ওপর নির্ভরশীল।
ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হায়দার আলী খান গণমাধ্যমকে বলেন, ‘রমাদ্বান শরীফে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা আরো বেড়ে যায়, কারণ তারা ঈদের কেনাকাটা রোযার শুরুতেই শুরু করেন।
রোযার প্রথম সপ্তাহেই কেনাকাটার চাপ বেড়ে যায় এবং ঈদের কয়েক দিন আগ পর্যন্ত এটি অব্যাহত থাকে। কিন্তু এবার বাংলাদেশি পর্যটকেরা প্রায় আসেননি, যা আমাদের ব্যবসার জন্য বড় ধাক্কা। ’
বাংলাদেশি পর্যটকদের অনুপস্থিতির প্রভাব শুধু পর্যটন খাতেই নয়, বরং খুচরা বিক্রেতারাও বিপাকে পড়েছেন। সিমপার্ক মলেও একই অবস্থা।
সেখানকার দোকানমালিক আফরোজ খান বলেন, ‘রমাদ্বান শরীফ আমাদের জন্য সবচেয়ে ভালো মৌসুম। বাংলাদেশি পর্যটকরাই ঈদের কেনাকাটার প্রধান ক্রেতা। এ বছর ক্রেতার সংখ্যা অনেক কম, ফলে লোকসান কাটিয়ে ওঠা কঠিন হয়ে পড়েছে। ’
হিন্দুস্তান টাইমসের সরেজমিন প্রতিবেদনে বলা হয়েছে, মিনি বাংলাদেশ ঘুরে বোঝাই যাচ্ছে, সেখানকার ব্যবসায়ীদের মাছি তাড়ানোর হাল তৈরি হয়েছে। ফুটপাতে যারা ব্যবসা করে, তাদের অবস্থা আরও শোচনীয়। কারণ অনেকেরই আধপেট খেয়ে কাটছে দিন।
ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই রিকশাচালকরা বাংলাদেশি পর্যটকদের পরিবহন করে থাকে। বাংলাদেশি পর্যটকদের সংখ্যা কমে যাওয়ায় গত তিন মাসে ওই রিকশাচালকদের উপার্জন প্রায় ৭০ শতাংশ হ্রাস পেয়েছে।
ক্যানিংয়ের বাসিন্দা এক রিকশাচালক বলে, ‘‘এমনকি চার মাস আগেও আমি প্রত্যেকদিন ৭০০ থেকে ৮০০ রুপি উপার্জন করতাম। এখন তা নেমে দিনে ২০০ রুপিতে এসেছে। ’’
ভারতে বাংলাদেশীরা না যাওয়ার প্রভাব সরাসরি পড়েছে রিকশাচালকদের ওপর; যাদের জীবন এখন দুর্বিষহ হয়ে উঠছে।
অভিজ্ঞমহল মনে করেন মূলত: ভারত এবং ভারতীয়রাই বাংলাদেশের উপর পুরোটা নির্ভরশীল। কাজেই শুধু পশ্চিমবঙ্গই নয় বাংলাদেশ সহযোগীতা না করলে পুরো ভারতের অর্থনীতিতেই লালবাতি জ্বলবে।
-মুহম্মদ ওয়ালীউল্লাহ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












