গণমাধ্যমকর্মীদের এড়িয়ে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করলেও সাংবাদিকদের এড়িয়ে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
পদত্যাগের গুঞ্জনের মধ্যে তার এই সাক্ষাতের তাৎপর্য জানতে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) নির্বাচন ভবনে সাংবাদিকরা ঘিরে ধরলেও তিনি পাশ কাটিয়ে যান।
তথ্য উপদেষ্টা রেজওয়ানা, সংস্কৃতি উপদেষ্টা ফারুকী, নিরাপত্তা উপদেষ্টা খলিল ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুরও ইসিতে এসেছিলেনা। মাঠ প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে আয়োজিত ইসির বৈঠকে ভোটে করণীয় নিয়ে ব্রিফ করে তারা।
পরে জাহাঙ্গীর আলমসহ দুজন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।