গণভোট আদৌ হবে কিনা, ইসিতে উপস্থাপিত হয়নি -সচিব
গণভোট হবে কিনা, সে ব্যাপারে এখন পর্যন্ত কর্তৃপক্ষ (সরকার) থেকে কোনো বিষয় নির্বাচন কমিশনে (ইসি) উপস্থাপন করা হয়নি। যেহেতু উপস্থাপন করা হয়নি, সেহেতু এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, গণভোট হবে কি হবে না, কখন হবে বা আদৌ হবে কিনা এ ব্যাপারে নির্বাচন কমিশনে এখনও পর্যন্ত কোনো বিষয় উপস্থাপিত হয়নি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে সচিব এ মন্তব্য করেন। আখতার আহমেদ বলেন, যেটা উপস্থাপিত হয়নি সে বিষয়ে কথা বলার সুযোগই আমার নাই।
আখতার আহমেদ বলেন, স্থানীয় পর্যবেক্ষকদের নিয়ে আমরা একটি বিজ্ঞপ্তি দিয়েছিলাম পত্রিকায়। সেটার সম্পর্কে, বিভিন্ন দলগুলোকে নিয়ে আমাদের অনেক ধরনের তথ্য দিয়েছেন। এটা দিয়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে আমরা প্রকৃত দলগুলোকে চিহ্নিত করতে পারব। আমরা একটা অবজারভেশন পাব। সেজন্য আপনারা (সাংবাদিক) ধন্যবাদ পেতেই পারেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।