গণক্ষমা চেয়েও বরখাস্ত এনবিআর কর্মকর্তারা
, ২১ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৭ জুলাই, ২০২৫ খ্রি:, ০২ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
আন্দোলন প্রত্যাহারের পর সরকারের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেয়ার বিষয়ে আশ্বস্ত করা হয়। এ ছাড়া সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) হওয়ার ভয় ও প্রভাবশালী কিছু কর্মকর্তার পরামর্শে সংস্থাটির চেয়ারম্যান আব্দুর রহমান খানের কাছে গণক্ষমা চান কর্মকর্তা-কর্মচারীরা। কার্যত এসবে কোনো কাজ হলো না। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি, সহসভাপতিসহ কাস্টমস ও ট্যাক্সের একডজন ক্যাডার কর্মকর্তাকে গত মঙ্গলবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর বাইরে দুজন নন-ক্যাডার কর্মকর্তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রথম ধাপে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর পর এবার বদলির আদেশ ছেঁড়ার দায়ে একযোগে আয়করের ৯ ও কাস্টমসের তিন ক্যাডার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শাস্তিমূলক এসব ব্যবস্থার পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের (দুদক) চলমান অনুসন্ধান তো আছেই। নতুন করে কমিশনার থেকে শুরু করে নন-ক্যাডারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার গুঞ্জন রয়েছে। এতে বোর্ডের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ফের উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, দেশের শীর্ষ পর্যায়ের ব্যবসায়ীদের মধ্যস্থতায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানিয়েছিলেন, ঠিকমতো কাজ করলে কারও কোনো সমস্যা হবে না। এরই পরিপ্রেক্ষিতে শাস্তির ভয় ও এনবিআরের প্রভাবশালী কিছু কর্মকর্তার চাপে কাস্টমস ও ট্যাক্সের কর্মকর্তারা ব্যাচ ধরে গণক্ষমা চান। অবশ্য গণক্ষমা প্রার্থনা ও গণমাধ্যমের সামনে দেওয়া এসব বক্তব্য কিছুতেই কিছু হলো না।
আন্দোলনের সামনের সারিতে থাকা আরও শতাধিক ক্যাডার কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি করা হতে পারে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাহাড়ি ঢল: খুলে দেয়া হয়েছে মুহুরী প্রকল্পের ৪০ গেট
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কূটনৈতিক বলয় শক্তিশালী করার চেষ্টায় তৈরি হচ্ছে ‘অসন্তোষ’
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধিদল, আলোচনায় ৯ম পে-স্কেল
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্যা পূর্বাভাস নিয়ে যা জানা যাচ্ছে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে ৯ লাখ মানুষ, তিনদিন পর জোরদার ত্রাণ
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি বিচ্ছিন্ন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্যায় ভেসে গেছে শত কোটি টাকার মাছ, ডুবলো কৃষিজমি
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৫ লাখের বেশি সরকারি পদ শূন্য, বাড়ছে চাকরিপ্রার্থীদের হতাশা
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজকের শিক্ষার্থীদের হাত ধরেই চিকিৎসার বিদেশমুখিতা বন্ধ হবে -প্রধানমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আলী খামেনির হত্যার প্রতিশোধ নেয়া ‘জাতির দাবি’, তা অবশ্যই পূরণ করতে হবে: মোজতবা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)