খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি
, ০২ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৮ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৭ জুলাই, ২০২৬ খ্রি:, ০২ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনে ঋণখেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করার বিধান আনার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন বিধিমালায় বিষয়টি আনা হবে।
এছাড়া আইন সংশোধনের জন্যও সরকারকে প্রস্তাব দিচ্ছে সংস্থাটি।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন করে থাকে কমিশন।
আইন করে দেয় সরকার। আর নির্বাচন বিধিমালা ও নির্বাচনী আচরণ বিধিমালা প্রণয়ন করে ইসি।
জাতীয় সংসদ নির্বাচনের মতো বর্তমানে সিটি করপোরেশন আইন ও সিটি করপোরেশন নির্বাচন বিধিমালায় কেবল ঋণখেলাপির জামিনদারকে অযোগ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আইন ও নির্বাচন বিধিমালায় বিষয়টি নেই।
তাই অন্যগুলোতে একই রকম বিধি-বিধান আনার কথা ভাবা হচ্ছে।
সূত্রগুলো জানিয়েছে, অনেকেই নিজ নামে প্রতিষ্ঠান গড়েন না। অনেকেই ঋণও অন্যের নামে নেন। সংশ্লিষ্টরা প্রার্থী হলেও তাদের খেলাপি হিসেবে ধরা যায় না। তাই জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ আইনে বিষয়টি অন্তর্ভুক্ত থাকলে ভালো হতো। কেননা, আইন নির্বাচন কমিশন করতে পারে না। কমিশন কেবল সরকারকে চিঠি লিখতে পারে। তাই নির্বাচন বিধিমালায় বিষয়টি কীভাবে অন্তর্ভুক্ত করা যায়, সেটিই খতিয়ে দেখা হচ্ছে। কেননা, বিধিমালা প্রণয়ন সংশোধনের এখতিয়ার কমিশনের রয়েছে। এছাড়া আইন সংশোধনের প্রস্তাবও দেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নাতনির লাশ নিয়ে আসতে গিয়ে নানীসহ ২ জন নিহত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর আটক
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -প্রধানমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না -হাইকোর্ট
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সাদিক কায়েম জামাতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই -এবি পার্টি চেয়ারম্যান
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করা হবে -অর্থমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ -আইজিপি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুন্দরবনে মধু আহরণে ধস, পাঁচ বছরে উৎপাদন কমেছে প্রায় ৬০ শতাংশ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)