খুশকি দূর করার ঘরোয়া উপায়
, ১৫ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ সামিন, ১৩৯১ শামসী সন , ২৮ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১৩ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
নিম: নিমে আছে অ্যান্টি মাইক্রোবায়াল, অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান। এগুলো স্ক্যাল্প ভালো রাখে এবং খুশকি গোড়া থেকে নির্মূল করে।
একটি পাত্রে চার টেবিল চামচ জয়তুনের তেল নিন। এবার ১৫টি নিমপাতা গ্রাইন্ডারে ভালো করে গুঁড়া করে নিন। ওই দুই উপাদান ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। তা আপনার স্ক্যাল্পে ও চুলের গোড়ায় খুব ভালো করে লাগিয়ে নিন। এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। এতে খুশকি থেকে মুক্তি পেতে পারেন।
পেঁয়াজের রস: পেঁয়াজের রসে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান আছে। আরও আছে ভিটামিন সি ও ভিটামিন বি৬। ভিটামিন সি খুশকির সমস্যা কমাতে সাহায্য করে। এর জন্য বড় একটি পেঁয়াজ নিন। প্রথমে খোসা ছাড়িয়ে পেঁয়াজটি টুকরা টুকরা করে কেটে গ্রাইন্ডারে পেস্ট বানান। সেই পেস্ট থেকে রস ছেঁকে বের করে নিন। তা আঙুলের সাহায্যে স্ক্যাল্পে লাগিয়ে নিতে হবে। এতে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়বে। পাশাপাশি খুশকির সমস্যাও কমে যাবে। পেঁয়াজের রস চুলে দিয়ে আধা ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু করতে হবে। সপ্তাহে ১-২বার পেঁয়াজের রস ব্যবহার করে ভালো ফল পেতে পারেন।
মোলাসেজিয়া ফাঙ্গাসের কারণে খুশকি হয়। এছাড়াও স্ক্যাল্পে কোনো গুরুতর সমস্যা থাকলে দেখা দিতে পারে খুশকি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












