খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ, মাদক সংশ্লিষ্টতার অভিযোগ
, ০২ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৩ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৮ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
খুলনা সংবাদাদতা:
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) নগরীর সোনাডাঙ্গা এলাকার সবুজবাগ–সার্জিক্যাল ক্লিনিক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান।
এনসিপি নেতাদের দাবি, দুটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা মোতালেব শিকদারের মাথা লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলিটি তার কানের পাশ দিয়ে বিদ্ধ হয়। ঘটনার সময় তিনি সোনাডাঙ্গা এলাকায় অবস্থান করছিলেন।
তবে পুলিশি তদন্তে উঠে এসেছে ভিন্ন তথ্য। জানা গেছে, মোতালেব শিকদারের মাথায় গুলির ঘটনাস্থল হিসেবে চিহ্নিত একটি বাসা থেকে মাদক সেবন ও নারী সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। বাসাটি চলতি বছরের নভেম্বর মাসে তন্নী নামের এক যুবতী ও অজ্ঞাতপরিচয় এক যুবক স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া নেন। ওই বাসায় মোতালেব শিকদারের নিয়মিত যাতায়াত ছিল বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার পরপরই বাসার ভাড়াটিয়া তন্নী ও তার কথিত স্বামী আত্মগোপনে চলে যান। যে কক্ষে গুলির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সেখানে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের মাদক সেবনের আলামত এবং একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, মাদক ও নারী সংশ্লিষ্ট কর্মকা-কে কেন্দ্র করেই এ ঘটনা ঘটতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার -মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদ্রাসা ও কারিগরিতেও বিএনসিসি চালুর উদ্যোগ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক বছর পরও শোকে স্তব্ধ দুই পরিবার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী ডেভিড ইমনের কাছে ভারতের আধার কার্ড!
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই -পার্থ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালু করল বাংলাদেশ ব্যাংক
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মৌসুমি বায়ু সক্রিয়, আবারও দেশজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার নয়: হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)