খাল-বিলে নেই পানি, পাট নিয়ে বিপাকে চাষিরা
, ২০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৯ ছানী, ১৩৯২ শামসী সন , ২৭ জুলাই, ২০২৪ খ্রি:, ১২ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
মেহেরপুর সংবাদদাতা:
চলতি মৌসুমে পাট চাষ নিয়ে উৎপাদন বিপর্যয়ের শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়া, পোকার আক্রমণসহ বিভিন্ন সমস্যা যেন পিছু ছাড়ছে না কৃষকদের। মৌসুমের শুরুতে দেশব্যাপী চলা দাবদাহ ও অনাবৃষ্টির কারণে তুলনামূলকভাবে পাটের উচ্চতা কম বেড়েছে আর আবহাওয়া অনুকূল না থাকায় ছোট ছোট পাট গাছেই ধরছে ফুল ও ফল। বৃষ্টি না হওয়ায় মারাও গেছে বেশ কিছু পাট গাছ। এর মাঝে বেড়ে ওঠা পাটগুলো নিয়েও শেষ সময় এসে দেখা দিয়েছে পানির সমস্যা।
অনাবৃষ্টির কারণে খাল-বিল, পুকুর, ডোবায় পানি না থাকায় পাট পচানো নিয়ে বিপাকে পড়ছেন চাষিরা। স্যালোমেশিনে পানি দিয়ে পাট পচানো হলেও পাটের দাম না পাওয়ায় খরচের অর্ধেক টাকাও উঠছে না চাষিদের।
মাইলমারি গ্রামের পাটচাষি আকবার আলী বলেন, এমনিতেই বৃষ্টির অভাবে এবার পাট বপন করতে দেরি হয়েছে। তারপর পাট উচ্চতায় বেড়েছে কম। আর শেষ সময় পাটখেতগুলোতে হানা দিয়েছে তিড়িং পোকা। পাটের ডগা-কাটা ও পাতা কেটে ফেলেছে পোকাগুলো। যার ফলে মাঠে এ পাট এখন এক মাস থাকলেও কোনো লাভ হবে না। মণ প্রতি ১০ থেকে ১২ কেজি করে ফলন কমে যাবে। তারপর বতর্মান বাজারে আবার পাটের দাম কম। যেখানে এক বিঘা জমিতে পাট চাষ করে ঘরে তুলতে প্রায় ১৫ হাজার টাকা খরচ হবে। সেখানে সমূলে পাট পাওয়া যাবে ১০ থেকে ১২ মণ। আমাদের অঞ্চলে পাটের দাম নেই। বর্তমানে প্রতিবেল কাচা পাট বিক্রি হচ্ছে ৪০০ টাকা থেকে ৫০০ টাকা বেল। এতে উৎপাদনের অর্ধেক টাকাও উঠছে না। যার ফলে এ বছরেও পাট চাষে লোকশানে পড়তে হবে।
পাট ব্যবসায়ী মহিবুল ইসলাম বলেন, বর্তমানে বাজারে প্রতি মণ পাট বিক্রি হচ্ছে ১৯শ থেকে ২ হাজার টাকা পর্যন্ত। তাছাড়া বিশ্ব বাজারে পাটের চাহিদা কম থাকাই স্থানীয় বাজারেও চাহিদা কমে গেছে। আমাদের জেলায় অধিকাংশ পাট ব্যাবসায়ীর গোডাউনেই পুরানো পাট রয়েছে। তার ওপর আবার যদি নতুন পাট বাজারে আসে। এমনিতেই পাটের বতর্মান বাজার দর আরও কিছুটা কমে যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাচা পদ্ধতিতে কদু চাষে তিনগুণ লাভের স্বপ্ন কৃষকের
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়ে কৃষকের মৃত্যু
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমার পূর্বাভাস
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইন ভাঙলে অটো নোটিশ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে পর্যাপ্ত কুরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই -প্রাণিসম্পদ মন্ত্রী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজসহ ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫২
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)