খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে যা জানালেন জাহিদ হোসেন
নিজস্ব প্রতিবেদক:
লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত¦াবধানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া। পরিবারের সান্নিধ্যে বেগম জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। সুস্থ হওয়ার পর চিকিৎসকরা অনুমতি দিলেই বেগম জিয়া দেশে ফিরবেন বলেও জানান তিনি।
গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।
তিনি বলেন, এই মুহূর্তে তিনি (খালেদা জিয়া) তারেক রহমানের বাসায় চিকিৎসকদের তত্ত¦াবধানে আছেন। বাসায় থেকেই চিকিৎসা হচ্ছে তার। যেসব পরীক্ষা নিরীক্ষা করা দরকার সেগুলো মাঝেমধ্যেই করা হচ্ছে। বাসায় গিয়ে দেখে আসছেন চিকিৎসকরা।
বিএনপি চেয়ারপারসন কবে দেশে ফিরতে পারেন সাংবাদিকদের এমন প্রশ্নে ডা. জাহিদ বলেন, এখানকার চিকিৎসকরা যেদিন যাওয়ার জন্য পরামর্শ দেবেন বা উনারা যখন মনে করবেন যে বিদেশে থেকে দেশে ফেরত যাওার মতো অবস্থায় আছেন তখন ইনশাআল্লাহ তিনি বাংলাদেশে ফেরত যাবেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।