খালেদার বিষয়টি অভ্যন্তরীণ, বাইরের হস্তক্ষেপ যুক্তিসঙ্গত নয় -ওবায়দুল
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৬ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৫ জুন, ২০২৩ খ্রি:, ০১ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার বিষয়টি আমাদের অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ ব্যাপারে বাইরের হস্তক্ষেপ যুক্তিসঙ্গত নয়। তার স্বাস্থ্যের চেয়ে তাকে নিয়ে রাজনীতি করাটাই মুখ্য বিএনপির কাছে। বিএনপি রাজনৈতিকভাবে এমন কোনো চাপ সৃষ্টি করতে পারেনি যে, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তার মুক্তির বিষয়টি আইনমন্ত্রী বলতে পারবেন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প (বিআরএসপি) উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়ার জেল এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল- এ দুটো আওয়ামী লীগ করেনি। খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপি একটি ভালো আন্দোলনও করতে পারেনি। এ ব্যর্থতার দায় নিয়ে দলটির নেতাদের টপ টু বটম পদত্যাগ করা উচিত।
আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের অংশগ্রহণ করা না করার বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, জামাতের বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন। কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জামায়াত তো নিবন্ধিত দল নয়, তারা নির্বাচন কীভাবে করবে?
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ হিউম্যান রাইটস ওয়াচের প্রেসক্রিপশনে চলে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যাবে। প্রত্যেককেই নিজের চেহারা আয়নায় দেখার পরামর্শ। আওয়ামী লীগ কোনো চাপের কাছে নতি স্বীকার করে না, করবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)