খালি হাতে জমি থেকে মাইন সরাচ্ছে ইউক্রেনের কৃষকরা
, ০৬ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৯ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৯ মার্চ, ২০২৩ খ্রি:, ১৫ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
গেল বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। রাশিয়ার সৈন্যদের দখলে নেওয়ার পর প্রথমবার নিজের জমিতে যায় হাভরিলুক।
তার জমিতে থাকা ভবনটি প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। লাখ লাখ ডলারের ভারি যন্ত্রাদি ধ্বংসাবশেষের মধ্যে পড়ে রয়েছে। গেল বছর চাষ করা গম পুড়িয়ে ফেলা হয়েছে।
হাভরিলুকের জন্য এখন সবচেয়ে বড় সমস্যা তার জমিতে পড়ে থাকা ল্যান্ডমাইন। তার জমির আশপাশের প্রায় ১২ বর্গমাইল জমিতে লুকিয়ে আছে ল্যান্ডমাইন।
৬৯ বছর বয়সী হাভরিলুক হাতে খুঁড়ে ল্যান্ডমাইনগুলো বের করছে। জমি পরিষ্কারের ক্ষেত্রে এটি এক ধরনের মরিয়া প্রচেষ্টা। এপ্রিলের শুরুতেই ফসল রোপণ মৌসুম। তার আগেই জমি পরিষ্কার করতে হবে।
হাভরিলুক বলেছে, আমি জমি থেকে অন্তত ২০টি মাইন সরিয়েছি নিজের জন্য কেনা মেটাল ডিটেক্টর দিয়ে শনাক্ত করে।
ইউক্রেনজুড়ে কৃষকরা কঠিন এই বাস্তবতার মুখোমুখি। তাদের বিস্ফোরকভর্তি জমি পরিস্কার করতে হচ্ছে কারণ সামনেই রোপণ মৌসুম। এবার ফসল রোপণ না করলে আরও একটি বছর আয় ছাড়াই কাটবে।
ইউক্রেনের সামরিক বাহিনীর হিসাবে, দেশটির প্রায় এক তৃতীয়াংশে অবিস্ফোরিত যুদ্ধাস্ত্র রয়েছে, যা চলতি বছর বিশাল এলাকাজুড়ে ফসল উৎপাদনে বাধা সৃষ্টি করতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ককটেল ফোটালেই মিলছে টাকা, নির্দেশ আসছে ভারতীয় নম্বরে -ডিবি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ধানক্ষেত থেকে বিচারকের আসনে আনারুল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)