তীব্র যানজটে দুর্ভোগে নগরবাসী
, ০৬ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৯ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৯ মার্চ, ২০২৩ খ্রি:, ১৫ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
রাজধানীর নর্দ্দা ফুটওভার ব্রিজের নিচে সারি বেঁধে দাঁড়িয়ে আছে কয়েকটি বাস। এগুলো যাত্রীর অপেক্ষায় রয়েছে।
সড়কের অনেকটা জায়গা দখল করে বাসগুলো সড়কের মধ্যে দাঁড়িয়ে আছে। যদিও বাসে তখনও যাত্রী ভরা ছিল, তারপরও যাত্রী তুলতে সময়ক্ষেপণ করছেন বাসচালক ও হেলপার।
সড়কের মধ্যে বাসগুলো দাঁড়ানোর কারণে পেছনে সৃষ্টি হয়েছে যানবাহনের জটলা। এতে ভোগান্তিতে পড়েছেন অসংখ্য যাত্রী ও পথচারী।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর সড়কগুলোতে কারণে অকারণে যানজট সৃষ্টি হতে দেখা গেছে। আর যানজট একবার লাগার পর তা স্বাভাবিক হতে লাগছে ঢের সময়। এতে ভোগান্তিতে পড়েছেন নগরীর বাসিন্দারা।
রমজানের দ্বিতীয় কর্মদিবসে রাজধানী জুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট। সকাল থেকে যানবাহনের চাপ কম থাকতে দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন ও যাত্রী-পথচারীদের চলাচলে বাড়তে শুরু করেছে। ফলে বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে
এদিকে পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা সড়কে যানজট নিরসনে দায়িত্ব পালন করছেন। যদিও ট্রাফিক পুলিশের সামনেও চালকেরা অগোছালোভাবে গাড়ি দাঁড় করাচ্ছেন।
সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর উত্তরা, হাউজবিল্ডিং, বিমানবন্দর হয়ে খিলক্ষেত, বিশ্বরোড হয়ে রেডিসনের সামনে দিয়ে বনানী মহাখালী পর্যন্ত সড়কে, এদিকে মহাখালী থেকে সাতরাস্তা, মগবাজার হয়ে রমনা, মৎসভবন এবং মহাখালী থেকে জাহাঙ্গীর গেট হয়ে ফার্মগেট, কারওয়ান বাজার হয়ে বাংলামোটর-শাহবাগ হয়ে মৎসভবন প্রেসক্লাব পর্যন্ত যানবাহনের প্রচ- চাপ দেখা গেছে। অপরদিকে, খিলক্ষেত থেকে কুড়িল হয়ে নতুন বাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ হয়ে গুলিস্তান পর্যন্ত সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে, সড়কে তীব্র যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পথচারীরা। অনেকেই স্থবির হয়ে থাকা যানবাহন থেকে নেমে পায়ে হেঁটে রওয়ানা করেছেন কর্মস্থলে।
নগরবাসীর অভিযোগ, যানজটের কারণে আমাদের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এ সমস্যার সমাধান না করা গেলে দেশে অর্থনৈতিকসহ বিভিন্ন উন্নতি কোনোভাবেই ভালো অবস্থানে নেওয়া সম্ভব নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ককটেল ফোটালেই মিলছে টাকা, নির্দেশ আসছে ভারতীয় নম্বরে -ডিবি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ধানক্ষেত থেকে বিচারকের আসনে আনারুল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)