খাবারের বিনিময়ে উত্তর কোরিয়ার অস্ত্র চায় রাশিয়া
, ১০ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০২ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ০২ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৯ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
টানা ১৩ মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনে যুদ্ধ করছে রাশিয়া। দীর্ঘ এই যুদ্ধ আরও বেশি সময় ধরে চালিয়ে যেতে রাশিয়ার দরকার অস্ত্র। এই অস্ত্র দেশটি উত্তর কোরিয়ার কাছ থেকে পেতে চাইছে এবং এর বিনিময়ে পিয়ংইয়ংকে খাবার দিতে চায় মস্কো।
স্থানীয় সময় গত বৃহস্পতিবার (৩০ মার্চ) এমনই অভিযোগ সামনে এনেছে যুক্তরাষ্ট্র। এমনকি এ লক্ষ্যে পূর্ব এশিয়ার এই দেশটিতে রাশিয়া প্রসেধি দল পাঠাচ্ছে বলেও দাবি করেছে ওয়াশিংটন। জুমুয়াবার (৩১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্রের বিনিময়ে খাদ্যের প্রস্তাব দিতে উত্তর কোরিয়ায় রাশিয়া একটি প্রসেধি দল পাঠাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি। সে বলেছে, উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে যেকোনও অস্ত্র চুক্তি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করবে।
যুক্তরাষ্ট্র অবশ্য এর আগেও উত্তর কোরিয়ার বিরুদ্ধে ইউক্রেনে রাশিয়ান সামরিক বাহিনী এবং রাশিয়ার ভাড়াটে ওয়েগনার গ্রুপকে অস্ত্র সরবরাহের অভিযোগ করেছে। যদিও পিয়ংইয়ং যুত্তরাষ্ট্রের সেসব অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে।
সংবাদমাধ্যম বলছে, উত্তর কোরিয়া বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে একটি এবং ১৯৯০ এর দশকের মাঝামাঝিতে বিধ্বংসী দুর্ভিক্ষসহ গত কয়েক দশক ধরে দীর্ঘস্থায়ী খাদ্য ঘাটতির মধ্যে রয়েছে পূর্ব এশিয়ার এই দেশটি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ককটেল ফোটালেই মিলছে টাকা, নির্দেশ আসছে ভারতীয় নম্বরে -ডিবি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ধানক্ষেত থেকে বিচারকের আসনে আনারুল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)