রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

খাদ্য প্রক্রিয়াজাত শিল্পনগর দ্রুত চায় ঠাকুরগাঁওবাসী

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, সকাল ৬:০১
খাদ্য প্রক্রিয়াজাত শিল্পনগর দ্রুত চায় ঠাকুরগাঁওবাসী

ঠাকুরগাঁও সংবাদদাতা:
জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে ৫০ একর জায়গাজুড়ে প্রায় শতকোটি টাকা ব্যয়ে নির্মাণ হবে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী। যেখানে ২৪৯টি প্লট হবে। এ প্রকল্পের জন্য শতাধিক কৃষকের কাছ থেকে জমি অধিগ্রহণ করবে সরকার। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশাল জায়গাজুড়ে লাল পতাকা দিয়ে সীমানা নির্ধারণ করেছে সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কর্তৃপক্ষ। আবাদি জমিতে ফসল ফলানোর প্রস্তুতি নিচ্ছেন কৃষক।
জেলা ব্যবসায়ী কল্যাণ সোস্যাইটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন বলেন, ‘দুর্ভাগ্য হলেও সত্য, প্রধানমন্ত্রীর ঘোষণার এত দিনেও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরীর জন্য এক খ- জমি অধিগ্রহণ শুরু হয়নি। প্রকল্প অনুমোদন হয় কিন্তু বাস্তবায়ন হয় না। স্পেশাল ইকোনোমিক জোন, আইটি পার্ক, বিমানবন্দর কোনোটিই পাচ্ছে না জেলাবাসী। খাদ্য প্রক্রিয়াজাত শিল্পনগরী দৃশ্যমান হতে আর কত দেরি? আমরা দ্রুত প্রধানমন্ত্রী ঘোষিত প্রকল্পগুলো দৃশ্যমান করার দাবি জানাই।’
খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী প্রকল্পটি বাস্তবায়ন করবে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। ২০২৪ সালের জুনের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা আছে।
জানতে চাইলে ঠাকুরগাঁও বিসিকের উপব্যবস্থাপক নুরেল হক বলেন, আমাদের সব প্রস্তুতি নেয়া আছে। জেলা প্রশাসক কার্যালয় থেকে ইতোমধ্যে ভূমি মালিকদের তালিকা তৈরি করা হয়েছে। তারা আমাদের জমি বুঝে দিলেই আমরা কাজ শুরু করব।
তবে খাদ্য প্রক্রিয়াজাতকরণ নগরীর জন্য ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে ইতোমধ্যে ৭০ ভাগ কাজ সম্পন্ন করেছে বলে জানিয়েছে জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ বিভাগ।
এই বিভাগের তথ্যমতে, ভূমি অধিগ্রহণের জন্য প্রাথমিক ধাপে মাইকিং, নোটিশ, যৌথ তদন্তের মাঠপর্যায়ে বহিসম্পন্ন, ভূমি মন্ত্রণালয় কর্তৃক চূড়ান্ত অনুমোদন, রেকর্ডীয় শ্রেণি পরিবর্তন করা হয়েছে। আগামী সপ্তাহে সাত ধারা কার্যক্রম সম্পন্ন হবে। এ ছাড়াও প্রকল্প এলাকায় গাছপালার ক্ষতিপূরণ নির্ধারণের জন্য বন বিভাগকে পত্র দেয়া হয়েছে। অবকাঠামো ক্ষতিপূরণের জন্য গণপূর্তকে চিঠি দেয়া হয়েছে। ভূমি অধিগ্রহণ একটু সময়সাপেক্ষ ব্যাপার, তবে প্রক্রিয়া চলমান।
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, ‘ঠাকুরগাঁ ওয়ে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী প্রধানমন্ত্রীর একটি মহতী উদ্যোগ। এই প্রকল্পটির জন্য আমরা সরকারি বিধি মোতাবেক ভূমি অধিগ্রহণের পর্যায়ে কাজ করছি। আশা করছি, অল্প কিছু দিনের মধ্যে ভূমি অধিগ্রহণের কার্যক্রম শুরু হবে।’
ঠাকুরগাঁও সদর আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছে, ভূমি অধিগ্রহণের জন্য ইতোমধ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রস্তুতি গ্রহণ করেছে। খুব দ্রুত খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরীর জন্য ভূমি অধিগ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয় অনুমোদন হয়ে গেছে। ইঞ্জিনিয়ারিং কলেজের নির্মাণকাজ চলমান। সব প্রকল্পই বাস্তবায়ন হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় ৩ ঘণ্টা আগে ‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’ নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্… ৩ ঘণ্টা আগে শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ… ৪ ঘণ্টা আগে ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়… ৪ ঘণ্টা আগে মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন… ৪ ঘণ্টা আগে ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার … ৪ ঘণ্টা আগে মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর ৪ ঘণ্টা আগে র‌্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি… ৪ ঘণ্টা আগে ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং… ৪ ঘণ্টা আগে ১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন… ৪ ঘণ্টা আগে ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ… ৪ ঘণ্টা আগে ১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা… ৪ ঘণ্টা আগে