খাছ সুন্নতী টুপি ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (২৫)
দ্বিতীয়তঃ ফতওয়ায়ে মাহমূদীয়াতে টুপি সম্পর্কে যে বক্তব্য পেশ করা হয়েছে, তার দ্বারাও মূলতঃ গোল টুপিই সুন্নত প্রমাণিত হয়, যদিও উক্ত কিতাবের “সুনানে আদিয়াহ ও সুনানে হুদা” সম্পর্কিত বর্ণনাটি ছহীহ নয়। যেমন এ প্রসঙ্গে ফতওয়ায়ে মাহমূদীয়ার ৫ম খ- ১১৮ পৃষ্ঠায় উল্লেখ আছে-
سوال- گول ٹوپی لگانا سنت ھے- اور رسول اللہ صلی اللہ علیہ وسلم ٹوپی کیسے دیتے تھے- جو لوگ اصرار کرتے ھیں گول ٹوپی پر انکا اصرار کرنا کیسا ھے؟
অর্থ: গোল টুপি পরিধান করা কি সুন্নত? সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কিরূপ টুপি পরিধান করতেন? যে ব্যক্তি গোল টুপির ব্যাপারে ‘ইছরার’ (বাড়াবাড়ি) করে, তার সে বাড়াবাড়ি কিরূপ?
উত্তর: পবিত্র হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত রয়েছে যে, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি গোল টুপি পরিধান করতেন, এমন গোল টুপি যা মাথার সাথে ভালরূপে লেগে থাকতো এবং তা উঁচু হয়ে থাকতোনা। কিন্তু এ আমলটি সুনানে আদিয়ার অন্তর্ভুক্ত, সুনানে হুদার অর্ন্তভুক্ত নয়। সুতরাং যে ব্যক্তি এটা আমল করবে, সে ছওয়াব পাবে। কিন্তু উক্ত আমল পরিত্যাগকারীকে তিরস্কৃত করার অধিকার কারো নেই।
উল্লেখ্য, উক্ত ইবারতের প্রথম অংশ অর্থাৎ গোল টুপির বর্ণনাটি অবশ্যই সঠিক কিন্তু ফতওয়ায়ে মাহমুদীয়ার উপরোক্ত জাওয়াবের শেষের অংশটুকু পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফের খেলাফ হয়েছে। কেননা তারা বলেছে “সুন্নত তরক করার কারণে নিন্দা ও সুন্নত পালনের জন্য তাকীদ করা যাবে না।”
অথচ স্বয়ং মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফে ও সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র হাদীছ শরীফে সকল প্রকার সুন্নত মুবারক অনুসরণ করার জন্য তাকীদ করেছেন। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللهِ أُسْوَةٌ حَسَنَةٌ
অর্থ: অবশ্যই তোমাদের জন্য মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মধ্যে উত্তম আদর্শ মুবারক রয়েছে।” (সূরা আহযাব শরীফ/২১)
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا
অর্থ: তোমাদের নিকট আমার মহাসম্মানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যা নিয়ে এসেছেন তা আঁকড়িয়ে ধরো। আর যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন, তা থেকে বিরত থাকো।” (সূরা হাশর শরীফ/৭)
উক্ত আয়াত শরীফের তাফসীরে মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
عَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ تَمَسَّكُوا بِهَا وَعُضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ
অর্থ: “তোমাদের জন্য আমার সুন্নত মুবারক ও আমার হিদায়েতপ্রাপ্ত হযরত খুলাফায়ে রাশেদীন আলাইহিমুস সালাম উনাদের সুন্নত মুবারকসমূহ পালন করা অবশ্য কর্তব্য। তোমরা তা মাড়ীর দাঁত দিয়ে শক্ত করে আঁকড়িয়ে ধরো।” (আহমদ শরীফ, তিরমিযী শরীফ, আবূ দাউদ শরীফ, ইবনে মাজাহ্ শরীফ, মিশকাত শরীফ, বযলুল মাযহূদ, আশয়াতুল লুময়াত, লুময়াত, মোযাহেরে হক্ব, শরহুত্ ত্বীবী, তা’লীকুছ্ ছবীহ্)
উপরোক্ত পবিত্র আয়াত শরীফ ও পবিত্র হাদীছ শরীফ দ্বারা এটাই ছাবিত হয় যে, মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুন্নত মুবারক মাথার তালু থেকে পায়ের তলা, হায়াত থেকে মউত সব অবস্থায় সবক্ষেত্রে পরিপূর্ণভাবে অনুসরণ ও অনুকরণের জন্য অবশ্যই তাকীদযোগ্য।
বিস্তারিত ও দলীলভিত্তিক আলোচনা দ্বারা এটাই ছাবিত হলো যে, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ও হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের টুপি মুবারক ছিল- সাদা, গোল ও চার টুকরা বিশিষ্ট, যা সবদিক থেকে মাথার সাথে লেগে থাকতো, কখনো মাথা হতে কিঞ্চিৎ পরিমাণও উঁচু হয়ে থাকতোনা। এ ধরনের টুপিই মূলতঃ খাছ সুন্নতী টুপি। তাই অনুসরণীয় সকল ইমাম-মুজতাহিদ ও আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা গোল টুপি পরিধান করতেন এবং সকলেই গোল টুপিকে সুন্নত বলে ফতওয়া দিয়েছেন।
অপরদিকে বুরনুস, কিস্তি, পাঁচ কল্লি ও জালি ইত্যাদি টুপি সুন্নতী টুপি নয়। কারণ পাঁচ কল্লি, জালি ইত্যাদি টুপিগুলো নব উদ্ভাবিত। যাকে শরীয়তে বিদ্য়াত বলে। আর ‘বুরনুস’ টুপি ইসলামের শুরু যুগে কেউ কেউ পরিধান করলেও বর্তমানে বুরনুস টুপি খৃষ্টানদের খাছ টুপি। অনুরূপ কিস্তি টুপিও হিন্দু তথা মারওয়ারীদের খাছ টুপি। বিধর্মীদের সাথে সাদৃশ্য হওয়ার কারণে মুসলমানদের জন্য বুরনুস ও কিস্তি টুপি পরিধান করা নাজায়িয ও হারাম।
-০-
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।