সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।
ফতওয়া

খাছ সুন্নতী টুপি ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (১৯)

গবেষণা কেন্দ্র : মুহম্মদিয়া জামিয়া শরীফ
এ্যাডমিন প্রকাশ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, রাত ২:৪১
খাছ সুন্নতী টুপি ও তার সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ফতওয়া (১৯)
কেউ কেউ برنس ‘বুরনুস’ শব্দের উপর ভিত্তি করে বলে থাকে যে, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম ও বিশেষজ্ঞ আলিমগণ কিস্তি টুপি পরিধান করেছেন। কেননা برنس ‘বুরনুস’ শব্দের একাধিক অর্থের মধ্যে একটি অর্থ হলো- “লম্বা টুপি”। সুতরাং কিস্তি টুপি পরিধান করাও সুন্নত। তাদের বক্তব্যের জবাবে প্রথমতঃ বলতে হয় যে, برنس ‘বুরনুস’ শব্দের উপর ভিত্তি করে কিস্তি টুপিকে সুন্নত বলা জিহালত বা মূর্খতার চরম বহিঃপ্রকাশ। মূলতঃ যারা এরূপ বলে, তারা “বুরনুস” শব্দের হাক্বীক্বত মোটেও বুঝেনি। কারণ برنس ‘বুরনুস’ শব্দের একাধিক অর্থের মধ্যে একটি অর্থ যদিও লম্বা টুপি বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু তা কস্মিনকালেও কিস্তি টুপির অনুরূপ নয়। অর্থাৎ কিস্তি টুপি হচ্ছে- আড়াআড়িভাবে লম্বা, আর বুরনুস টুপি উপরের দিকে এক হাত পরিমাণ লম্বা। যেমন বিখ্যাত আরবী লোগাত আল মুন্জিদে طويلة শব্দের অর্থে লিখা হয়েছে-
تطاول تمدد قائما لينظر الى بعيد
অর্থ: “(বুরনুস টুপি হলো) খাড়াভাবে লম্বা বা উপরের দিকে লম্বা, যা দূর থেকেও দেখা যায়।” তাছাড়া মিশকাত শরীফের শরাহ্ মিরকাত শরীফে উল্লেখ আছে-
كان رمما نزع قلنسوته فجعلها سترة بين يديه وهو يصلى
অর্থ: “সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কখনো কখনো নিজ টুপি মুবারক সম্মুখে সুত্রা হিসেবে রেখে নামায আদায় করতেন।” (ইহা প্রথম যুগের আমল)।
উক্ত পবিত্র হাদীছ শরীফে যে টুপির কথা বলা হয়েছে, সে টুপিটিও বুরনুস টুপি ছিল, যা কমপক্ষে এক হাত পরিমাণ খাড়াভাবে লম্বা বা উপরের দিকে লম্বা ছিল। নচেৎ তা দ্বারা সুত্রা হওয়া কস্মিনকালেও সম্ভব নয়। এখন আমাদের জিজ্ঞাস্য হলো- তারা যে কিস্তি টুপিকে ‘বুরনুস’ টুপির উপর ভিত্তি করে সুন্নত বলছে, সেই কিস্তি টুপি কি উপরের দিকে কমপক্ষে এক হাত পরিমাণ লম্বা? সেই কিস্তি টুপি নামায আদায় করার সময় সুত্রা হিসেবে ব্যবহার করা যাবে কি? নিশ্চয়ই জবাব আসবে- না। যদি তাই হয়ে থাকে, তবে “বুরনুস” টুপির উপর ভিত্তি করে কিস্তি টুপিকে সুন্নত বলা কি করে শরীয়তসম্মত বা দলীলসম্মত হতে পারে? যেখানে “বুরনুস” টুপি এবং কিস্তি টুপির মধ্যে রয়েছে আসমান-যমীন পার্থক্য। যেমন- “বুরনুস” টুপি আকৃতির দিক দিয়ে গোল ও উপরের দিকে কমপক্ষে এক হাত পরিমাণ লম্বা। আর কিস্তি টুপি আকৃতির দিক দিয়ে দোপাট্টা ও আড়াআড়িভাবে লম্বা। অতএব প্রমাণিত হলো যে, যারা “বুরনুস” টুপির উপর ভিত্তি করে বলে থাকে যে, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম ও বিশেষজ্ঞ আলিমগণ কিস্তি টুপি পরিধান করেছেন, তাদের উক্ত বক্তব্য ডাহা মিথ্যা, মনগড়া ও প্রতারণামূলক এবং সর্বোপরি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম ও হযরত উলামায়ে কিরামগণের প্রতি মিথ্যা তোহমত দেয়ার নামান্তর। সাথে সাথে হিন্দু মারওয়ারী বা বেদ্বীন-বদদীনদের খাছ টুপি কিস্তি টুপিকে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সুন্নত বলে আখ্যায়িত করার কারণে সুস্পষ্ট কুফরী হয়েছে। দ্বিতীয়তঃ বলতে হয় যে, সুস্পষ্টভাবেই প্রমাণিত হয়েছে যে, কিস্তি টুপি “বুরনুস” টুপির অনুরূপ নয়। তারপরও যদি ধরে নেই যে, কিস্তি টুপি বুরনুস টুপি, তথাপিও কিস্তি টুপি পরিধান করা সুন্নত প্রমাণিত হয়না। কারণ বুরনুস টুপির উক্ত আমল প্রথম যামানার সাথে সম্পৃক্ত। অর্থাৎ দ্বীন ইসলামের প্রথম যুগেই এ ধরনের “বুরনুস” টুপি পরিধান করা হতো। আর তাই পবিত্র হাদীছ শরীফের কিতাবে “বুরনুস” শব্দের হাশিয়ায় ও বিখ্যাত লোগাতসমূহে “বুরনুস” শব্দের অর্থে বলা হয়েছে, “বুরনুস লম্বা টুপি, যা দ্বীন ইসলামের প্রাথমিক যুগে পরিধান করা হতো। আর প্রকৃতপক্ষে “বুরনুস” টুপি হচ্ছে- বেদ্বীন-বদ্দীন তথা খৃষ্টানদের খাছ টুপি। নিম্নে এর কতিপয় প্রমাণ পেশ করা হলো- যেমন বুখারী শরীফের ২য় খ- ৮৬২ ও ৮৬৩ পৃষ্ঠায় ৫ ও ৬নং হাশিয়াতে উল্লেখ আছে-
البرنس ..... قال الجوهرى هو قلنسوة طويلة كان النساك يلبسونها فى صدر الاسلام كذا فى المجمع.
অর্থ: ““বুরনুস” ...... জাওহারী রহমতুল্লাহি আলাইহি বলেন, বুরনুস হচ্ছে- লম্বা টুপি, যা আবিদ ও যাহিদ লোকেরা ইসলামের প্রাথমিক যুগে পরিধান করতেন। অনুরূপ “মাজমা” কিতাবেও উল্লেখ আছে।” ছহীহ্ আবূ দাউদ শরীফের ১ম খ- ১৫৩ ও ২৬৯ পৃষ্ঠায় যথাক্রমে ৮ ও ৪নং হাশিয়াতে উল্লেখ আছে
البرنس ..... وقال الجوهرى قلنسوة طويلة كان النساك يلبسونها فى صدر الاسلام.
অর্থ: “বুরনুস” ...... ইমাম জাওহারী বলেন, বুরনুস শব্দের অর্থ হলো- লম্বা টুপি, যে টুপি আবিদ-যাহিদ লোকেরা ইসলামের প্রাথমিক যুগে পরিধান করতেন।” ছহীহ্ নাসাঈ শরীফের ২য় খ- ৮-৯ পৃষ্ঠায় ৫নং হাশিয়ায় উল্লেখ আছে-

البرنس ........ وقال الجوهرى قلنسوة طويلة كان النساك يلبسونها فى صدر الاسلام.
অর্থ: “বুরনুস ..... জাওহারী রহমতুল্লাহি আলাইহি বলেন, ‘বুরনুস’ লম্বা টুপিকে বলে, যা আবিদ-যাহিদ লোকেরা ইসলামের প্রাথমিক যুগে পরিধান করতেন।” অনুরূপ বিখ্যাত আরবী লোগাত “লিসানুল আরব” ১ম খ- ২৭০ পৃষ্ঠায় উল্লেখ আছে-
البرنس، وه لمبي ٹوپی جو أغاز اسلام مير ..هنى جاتى تهى.
অর্থ: “বুরনুস” লম্বা টুপিকে বলে, যা ইসলামের প্রাথমিক যুগে আবিদ-যাহিদ লোকেরা পরিধান করতেন।” মশহূর লোগাত “আল মুগ্রিব্” ১ম খ- ৬৯ পৃষ্ঠায় উল্লেখ আছে-
البرنس قلنسوة طويلة كان النساك يلبسونها فى صدر الاسلام.
অর্থ: “বুরনুস অর্থ লম্বা টুপি, যা আবিদ ও যাহিদ লোকেরা ইসলামের শুরু যুগে পরিধান করতেন।”
-০-

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ৭ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ৭ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৭ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে