খাছ সুন্নতী কাঠের পেয়ালা মুবারক-৮
, ১২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৬ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১১ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সুন্নত মুবারক তা’লীম
قَالَ حَضْرَتْ سَهْلٌ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ فَأَقْبَلَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَئِذٍ حَتّٰى جَلَسَ فِيْ سَقِيْفَةِ بَنِيْ سَاعِدَةَ وَأَصْحَابُهٗ ثُمَّ قَالَ: " اسْقِنَا يَا حَضْرَتْ سَهْلُ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ "قَالَ: فَأَخْرَجْتُ لَهُمْ هٰذَا الْقَدَحَ فَسَقَيْتُهُمْ فِيْهِ. قَالَ أَبُوْ حَازِمٍ رَحْمَةُ اللهِ عَلَيْهِ: فَأَخْرَجَ إِلَيْنَا حَضْرَتْ سَهْلٌ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ ذٰلِكَ الْقَدَحَ فَشَرِبْنَا فِيْهِ. قَالَ: ثُمَّ اسْتَوْهَبَهٗ إِيَّاهُ حَضْرَتْ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيْزِ رَحْمَةُ اللهِ عَلَيْهِ، فَوَهَبَهٗ لَهٗ رَوَاهُ الْبُخَارِيُّ فِي الصَّحِيْحِ عَنْ سَعِيْدِ بْنِ أَبِيْ مَرْيَمَ وَرَوَاهُ مُسْلِمٌ عَنْ أَبِيْ بَكْرِ بْنِ إِسْحَاقَ وَغَيْرِهٖ عَنْ سَعِيْدِ بْنِ أَبِيْ مَرْيَمَ. وَقَدْ رُوِّيْنَا عَنْ حَضْرَتْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ فِيْ قَدَحِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِيْهِ مَا دَلَّ عَلٰى أَنَّ ذٰلِكَ مِنْ خَشَبٍ.
অর্থ:- হযরত সাহল ইবনে সা’দ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, একদিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অগ্রসর হচ্ছিলেন, এক পর্যায়ে তিনি এবং উনার সম্মানিত হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা বনী সায়িদাহ সম্প্রদায়ের ছাউনিতে/ আশ্রয়কেন্দ্রে উপবেশন করলেন। অত:পর তিনি ইরশাদ মুবারক করেন, হে হযরত সাহল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! আপনি আমাদেরকে পানি পান করান। রাবী বলেন, সুতরাং আমি উনাদের জন্য এই পেয়ালা মুবারক খানা বের করলাম এবং এই পেয়ালা মুবারক উনার মধ্যে উনাদেরকে পান করালাম। হযরত হাযিম রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, হযরত সাহল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উক্ত পেয়ালা মুবারকটি আমাদের মাঝে বের করেন এবং আমরা তাতে (পানি/দুধ) পান করি। রাবী বলেন, অত:পর হযরত উমর ইবনে আব্দুল আযীয রহমতুল্লাহি আলাইহি তিনি উনার নিকট উক্ত পেয়ালা মুবারকটি উপহার হিসেবে চাইলেন। ফলে হযরত সাহল ইবনে সা’দ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনাকে উক্ত মহাসম্মানিত পেয়ালা মুবারকটি উপহার হিসেবে দিয়ে দেন। এই মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফটি হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি ছহীহ সনদে হযরত সাঈদ ইবনে আবূ মারইয়াম উনার সূত্রে বর্ণনা করেন এবং হযরত মুসলিম রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত আবূ বকর ইবনে ইসহাক্ব ও অন্যদের থেকে হযরত সাঈদ ইবনে মারইয়াম উনার সূত্রে বর্ণনা করেন। (উনারা বলেন) আমাদের নিকট নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র পেয়ালা মুবারক সম্পর্কে হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি যা বলেছেন তা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সূত্রে আমাদের নিকট বর্ণনা করা হয়েছে যে, নিশ্চয়ই উক্ত মহাসম্মানিত ও মহাপবিত্র পেয়ালা মুবারকটি ছিল কাঠের পেয়ালা। (আস সুনানুল কুবরা লিল বাইহাক্বী-১ম খ--৫১পৃষ্ঠা, মহাসম্মানিত হাদীছ শরীফ নং- ১২৫) (অসমাপ্ত)
-মুহম্মদ আলমগীর হুসাইন মুরাদী
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত মুবারক উনার মাধ্যমেই সর্বপ্রকার নেয়ামত মুবারক হাছিল করা সহজ ও সম্ভব
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র আশূরা শরীফ উনার গুরুত্ব- ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক (৭)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র আশূরা শরীফ উনার গুরুত্ব- ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক (৬)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র আশূরা শরীফ উনার গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক (৫)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র আশূরা শরীফ উনার গুরুত্ব- ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক (৪)
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র আশূরা শরীফ উনার গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক (৩)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র আশূরা শরীফ উনার গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক (২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র আশূরা শরীফ উনার গুরুত্ব- ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক (১)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (৯)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী খাবার কিছ্ছা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফলমূল খাওয়া খাছ সুন্নত মুবারক (২)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক পালন করা ফরয
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












