মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

পবিত্র শবে ক্বদর শরীফ পালন করার গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী তারতীব

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, সকাল ৬:৩২
পবিত্র শবে ক্বদর শরীফ পালন করার গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী তারতীব

পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার শেষ দশকের বেজোড় সংখ্যক রাতে পবিত্র ক্বদর শরীফ তালাশ করা খাছ সুন্নত মুবারক। মুসলিম উম্মাহর জন্য পবিত্র শবে ক্বদর শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ-ফযীলতপূর্ণ দিবস মুবারক।
সকলকেই এই মহামান্বিত ‘লাইলাতুল ক্বদর’ উনার পরিপূর্ণ নি’য়ামত, রহমত-বরকত অর্জন করতে হবে। এই বরকতময় রাত্রিতে অবহেলা-অলসতা আর খোশগল্পে কাটানো কোনোক্রমেই নেককারদের কাজ হবে না।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ‘যে ব্যক্তি ঈমানের সাথে ও ইখলাছের সাথে অর্থাৎ মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের জন্য পবিত্র লাইলাতুল ক্বদরে জাগ্রত থেকে ইবাদত করবে, সে ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে”। (বুখারী শরীফ)
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
اِنَّ الدُّعَاءَ يُسْتَجَابُ فِىْ خَمْسِ لَيَالٍ اَوَّلُ لَيْلَةٍ مِّنْ رَجَبَ وَلَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ وَلَيْلَةُ الْقَدْرِ الْمُبَارَكَةِ وَلَيْلَتَا الْعِيْدَيْنِ.
অর্থ: নিশ্চয়ই পাঁচ রাত্রিতে দু‘আ নিশ্চিতভাবে কবুল হয়ে থাকে (১) পবিত্র রজবুল হারাম শরীফ মাসের প্রথম রাতে (২) পবিত্র শবে বরাতের রাতে (৩) পবিত্র শবে ক্বদরের রাতে (৪) পবিত্র ঈদুল ফিতরের রাতে (৫) পবিত্র ঈদুল আদ্বহার রাতে।

পবিত্র ক্বদরের রাত্রিতে বেশি বেশি তওবা-ইস্তিগফার, নামায-কালাম, তাছবীহ্-তাহলীল, যিকির-আযকার, পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত, পবিত্র দুরূদ শরীফ পাঠ, ও দান-ছদকা, পবিত্র মীলাদ শরীফ পাঠ, দু‘আ-মুনাজাত ইত্যাদি নেককাজের মধ্যে মশগুল থাকতে হবে। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে পবিত্র লাইলাতুল ক্বদর উনার রাত্রিতে জাগ্রত থাকাকে পবিত্র সুন্নত মুবারক হিসেবে ঘোষণা করা হয়েছে।
উল্লেখিত পবিত্র হাদীছ শরীফসমূহ থেকে সুস্পষ্টভাবে বুঝা যাচ্ছে, পবিত্র লাইলাতুল ক্বদর হচ্ছে নিজের জিন্দেগীর সমস্ত গুণাহখতা ক্ষমা করার ও সর্বপ্রকার দোয়া কবুলের রাত।
প্রত্যেক মুসলমান পুরুষ-মহিলার দায়িত্ব-কর্তব্য হচ্ছে, পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশ দিনের প্রতি বিজোড় রাত্রিতে জাগ্রত থেকে পবিত্র লাইলাতুল ক্বদর বা পবিত্র শবে ক্বদর তালাশ করা। রাত্রিতে জাগ্রত থেকে বেশি বেশি তওবা ইস্তিগফার করা, ইবাদত-বন্দেগীতে কাটানো এবং সকল মুসলমানের জন্য দু‘আ করা। যার মনে যতো আরজি রয়েছে তা মহান আল্লাহ পাক উনার নিকট পেশ করা।
পবিত্র লাইলাতুল ক্বদর শরীফ পালন করার মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক নিম্নে উল্লেখ করা হলো-
পবিত্র ইশার নামায, পবিত্র তারাবীহর নামায ও পবিত্র বিতিরের নামায আদায়ের পর পবিত্র মীলাদ শরীফ পাঠ করতঃ সংক্ষিপ্ত নছীহত করে ছওয়াব রেসানী করতঃ ইমাম ছাহিব সমবেত মুছল্লীবৃন্দকে নিয়ে দু‘আ করবেন। এতে যার যার নেক আরজু রয়েছে তা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত উছীলা মুবারকে খ¦ালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক উনার নিকট অত্যন্ত আযীযী-ইনকিছারীর সাথে মুনাজাত করবে। অতঃপর দু‘আ শেষে ইমাম ছাহিব মুছল্লীদেরকে পর্যায়ক্রমে যেসব ইবাদত বান্দিগী করতে হবে তা অবহিত করবেন। তা হলো-
পবিত্র ক্বদর শরীফ উনার নামায পড়বে
পবিত্র ছলাতুল ক্বদর উনার নিয়তে দুই দুই রাক‘আত করে ৪, ৬, ৮, ১০, ১২ রাক‘আত সুন্নত নামায পড়বে।
পবিত্র সূরা ফাতিহা শরীফ উনার সাথে যেকোনো পবিত্র সূরা শরীফ মিলালেই চলবে।
পবিত্র লাইলাতুল ক্বদর শরীফের নামায উনার নিয়ত:
نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلّٰهِ تَعَالٰى رَكْعَتَىْ صَلٰوةِ لَيْلَةِ الْقَدْرِ سُنَّةُ رَسُوْلِ اللهِ تَعَالٰى مُتَوَجِّهًا اِلٰى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللهُ اَكْبَرُ.
অতঃপর ছলাতুত তাসবীহ নামায পড়বে
ছলাতুত তাসবীহ উনার নামায পড়বে। যার দ্বারা যিন্দেগীর সমস্ত গুণাহখতা ক্ষমা হয়।
নিয়ত -
نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلّٰهِ تَعَالٰى اَرْبَعَ رَكَعَاتِ صَلٰوةِ التَّسْبِيْحِ سُنَّةُ رَسُوْلِ اللهِ تَعَالٰى مُتَوَجِّهًا اِلٰى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللهُ اَكْبَرُ.
অতঃপর ৪,৬ বা ৮ রাকায়াত পবিত্র তাহাজ্জুদ নামায আদায় করা। যার দ্বারা মহান আল্লাহ পাক উনার নৈকট্য মুবারক হাছিল হয়।
অতঃপর যিকির-আযকার করবে
যিকির-আযকার করবে, যার দ্বারা ক্বলব বা অন্তর ইছলাহ হয়।

অতঃপর মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করবে
কিছুক্ষণ মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করবে, যার মাধ্যমে মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক অর্জিত হয়। কেননা নফল ইবাদতের মধ্যে মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ তিলাওয়াত হচ্ছে সর্বোত্তম। সুবহানাল্লাহ!

অতঃপর কবর যিয়ারত করবে
সম্ভব হলে কবরস্থান যিয়ারত করবে, যার দ্বারা মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক আদায় হয়।

অতঃপর দান-ছদক্বা করবে
গরীব-মিসকীনকে দান-ছদক্বা করবে ও লোকজনদের খাদ্য খাওয়াবে, যার দ্বারা “হাবীবুল্লাহ” অর্থাৎ মহান আল্লাহ পাক উনার বন্ধু হওয়া যায়। সুবহানাল্লাহ!
অতঃপর পবিত্র মীলাদ শরীফ ও পবিত্র ক্বিয়াম শরীফ করবে

পবিত্র মীলাদ শরীফ ও পবিত্র ক্বিয়াম শরীফ করবে, যার দ্বারা মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অর্থাৎ উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক অর্জিত হয়।
অতঃপর ছওয়াব রেসানী করে খালিছ তওবা করে আখিরী মুনাজাত করবে। আখিরী মুনাজাত অবশ্যই ছুবহে ছাদিক্বের পূর্বে করতে হবে। কারণ ছুবহে ছাদিক্বের পর পবিত্র ক্বদর উনার রাত থাকে না। আখিরী মুনাজাত ছুবহে ছাদিক্বের এতটুকু পূর্বে শেষ করতে হবে, যাতে করে পরের দিন রোযা রাখার জন্য সাহরী খাওয়া শেষ করতে পারে।
উল্লেখ্য, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মুবারক তত্ত্বাবধানে পবিত্র রাজারবাগ দরবার শরীফে খাছ সুন্নতী তারতীব মুবারকে পবিত্র শবে ক্বদর শরীফ পালন করা হয়ে থাকে।
খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, আহলু বাইতি রসূল্লিাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি এমনভাবে পবিত্র শবে ক্বদর শরীফ উনার ইবাদত-বন্দেগী ধারাবাহিকভাবে সাজিয়েছেন যে, এক মুহূর্তের জন্যেও গাফেল থাকার সুযোগ নেই।
সেজন্য সকলের জন্য দায়িত্ব-কর্তব্য হলো পবিত্র রাজারবাগ শরীফে উপস্থিত হয়ে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মুবারক তত্ত্বাবধানে পবিত্র শবে ক্বদর শরীফ পালন করা। মহান আল্লাহ পাক তিনি সকলকে সেই তাওফীক্ব দান করুন। আমীন!

-আহমদ হুসাইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক ১ দিন আগে কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের সঙ্গে কখনই মুহব্বত করা ও সাদৃশ্য রাখা যাবে না কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়, হিন্দুস্থানে মহান আল্লাহ পাক উনার একজন ওলী ছিলেন উনার বিছাল শরীফ গ্রহণ … ২ দিন আগে একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক ৫ দিন আগে মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) ৫ দিন আগে মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক ৬ দিন আগে যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না ১০ নভেম্বর, ২০২৬ ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ৯ নভেম্বর, ২০২৬ ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১) ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প… ৭ নভেম্বর, ২০২৬ মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي… ৬ নভেম্বর, ২০২৬ প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয ৬ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। ৫ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫) মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব… ৫ নভেম্বর, ২০২৬