খাছ সুন্নতী কাঠের পেয়ালা মুবারক-১০
, ১৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৮ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৩ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সুন্নত মুবারক তা’লীম
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللهِ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ تَمَشّٰى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَنَا بِمَكَّةَ وَهُوَ صَائِمٌ فَأَجْهَدَهُ الصَّوْمُ فَحَلَبْنَا لَهٗ نَاقَةً لَنَا فِي قَعْبٍ وَصَبَبْنَا عَلَيْهِ عَسَلاً نُكْرِمُ بِهٖ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ فِطْرِهٖ فَلَمَّا غَابَتِ الشَّمْسُ نَاوَلْنَاهُ الْقَعْبَ فَلَمَّا ذَاقَهٗ قَالَ بِيَدِهٖ كَأَنَّهٗ يَقُولُ مَا هٰذَا ؟ قُلْنَا لَبَنًا وَعَسَلاً أَرَدْنَا أَنْ نُكْرِمَكَ بِهٖ أَحْسِبُهٗ قَالَ أَكْرَمَكَ اللهُ بِمَا أَكْرَمْتَنِيْ أَوْ دَعْوَةً هٰذَا مَعْنَاهَا ثُمَّ قَالَ مَنِ اقْتَصَدَ أَغْنَاهُ اللهُ وَمَنْ بَذَّرَ أَفْقَرَهُ اللهُ وَمَنْ تَوَاضَعَ رَفَعَهُ اللهُ وَمَنْ تَجَبَّرَ قَصَمَهُ اللهُ.
অর্থ:- হযরত ত্বলহা ইবনে উবাইদুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে একদিন আমরা মহাসম্মানিত ও মহাপবিত্র মক্কা শরীফে হাঁটাহাঁটি করছিলাম তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি রোযা অবস্থায় ছিলেন। বাহ্যিক দৃষ্টিতে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যে রোযা মুবারক রেখেছেন তা বুঝা যাচ্ছিলদ। তখন আমরা উনার জন্য একটি কাঠের পেয়ালায় আমাদের উটনির দুধ দোহন করলাম এবং দুধের সাথে মধু মিশ্রিত করলাম। যেন ইফতারের সময় আমরা এর দ্বারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র খিদমত মুবারক উনার আঞ্জাম মুবারক দিতে পারি। অতঃপর যখন সূর্য্য অস্তমিত হলো/ সূর্য্য ডুবে গেলো তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে আমরা (মধু মিশ্রিত দুধের সেই) কাঠের পেয়ালাটি দিলাম।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন তা পান করলেন তখন তিনি উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল মাগফিরাত মুবারক উনার দ্বারা (মহাসম্মানিত ও মহাপবিত্র হাত মুবারক উনারা দ্বারা) মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল আমীন মুবারক (মহাসম্মানিত ও মহাপবিত্র ইশারা মুবারক) দিয়ে বলেন, যেন তিন ইরশাদ মুবারক করেছেন- এটা কি? জবাবে আমরা বললাম- দুধ এবং মধু। আমরা এর মাধ্যমে আপনার মহাসম্মানিত ও মহাপবিত্র খিদমত মুবারক উনার আঞ্জাম মুবারক দেওয়ার ইচ্ছা করেছি। রাবী বলেন, আমি ধারণা করছি যে, তিনি তখন ইরশাদ মুবারক করেছেন, আপনি যেরুপ আমার মহাসম্মানিত ও মহাপবিত্র খিদমত মুবারক উনার আঞ্জাম মুবারক দিয়ে সম্মান করেছেন তদ্রƒপ মহান আল্লাহ পাক তিনি আপনাকে সম্মানিত করুন। অথবা তিনি দোয়া করেছেন, যার অর্থটা এরকম।(অর্থাৎ পূর্বাক্ত মহাসম্মানিত ও মহাপবিত্র ক্বওল শরীফটি হচ্ছে সেই দোয়া মুবারক উনার অর্থ)। অতঃপর তিনি ইরশাদ মুবারক করেন, যে পরিমিত ব্যয় করে মহান আল্লাহ পাক তিনি তাকে স্বচ্ছলতা দান করেন, আর যে অপচয় করে মহান আল্লাহ পাক তিনি তাকে ফক্বীর বানিয়ে দেন, যে বিনয়ী হয় মহান আল্লাহ পাক তিনি তার মর্যাদা বৃদ্ধি করে দেন, আর যে অহংকার করে মহান আল্লাহ পাক তিনি তাকে ধ্বংস করে দেন। (মুসনাদুল বাযযার-হাদীছ শরীফ নং-৯৪৬)
উপরোক্ত মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মাঝে আমরা দেখতে পাই হযরত ত্বলহা ইবনে উবাইদুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য যে পেয়ালা মুবারকে উঠনির দুধ দোহন করেছেন এবং উনাকে পান করিয়েছেন তা ছিল কাঠের পেয়ালা। (অসমাপ্ত)
-মুহম্মদ আলমগীর হুসাইন মুরাদী
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে পবিত্র লাইলাতুল ক্বদর তালাশ করা খাছ সুন্নত মুবারক (১)
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে সম্মানিত ই’তিকাফ করা খাছ সুন্নত মুবারক (২)
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র যাকাত-ফিতরা, উশর আদায়ের হুকুম আহকাম ও মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক (১)
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইফতার ও সাহরীতে খেজুর খাওয়া খাছ সুন্নত মুবারক (১)
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী খাবার কালোজিরা (হাব্বাতুস সাওদা) - ১
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাফির-মুশরিকদের পণ্য পরিত্যাগ করে মহাসম্মানিত সুন্নতী পণ্য ব্যবহার করতে হবে
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচারকেন্দ্রের সাথে সংযুক্ত-সম্পৃক্ত থাকা সকলের জন্য আবশ্যক
০১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রোযাদারদের জন্য প্রতিদিন সাহরী খাওয়া খাছ সুন্নত মুবারক (২)
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক সকল নেয়ামতের মূল
২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রোযাদারদের জন্য প্রতিদিন সাহরী খাওয়া খাছ সুন্নত মুবারক (১)
২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র তারাবীহ্ নামায বিশ রাকায়াত আদায় করাই খাছ সুন্নত মুবারক, এর কম আদায় করা চরম গোমরাহী (৩)
২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












