উপজাতি বিচ্ছিন্নবাদীদের সন্ত্রাসীপনা:
খাগড়াছড়ির সংঘর্ষে ব্যবহারের জন্য নেয়ার পথে ১০০ ধারালো অস্ত্র উদ্ধার
, ০৬ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩১ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৫ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
রাঙামাটি সংবাদদাতা:
খাগড়াছড়ি ও গুইমারায় চলমান সংঘর্ষে ব্যবহারের জন্য নেয়ার সময় বাস থেকে লোহার তৈরি ১০০টি ধারালো অস্ত্র (দা’) উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।
গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাঙামাটির কাপ্তাই উপজেলার কুকিমারা এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
বাসের চালক জানান, খাগড়াছড়ি ও গুইমারা এলাকায় চলমান ঘটনায় ব্যবহারের জন্য ইউপিডিএফ (মূল দল) বান্দরবান থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে এসব অস্ত্র নিয়ে যাচ্ছিল। এ সময় গাড়ির চালক, হেলপারসহ গাড়িটি জব্দ করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রগুলোর ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।
গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় এক পাহাড়ি স্কুলছাত্রী সম্ভ্রমহরণের শিকার হয়। এতে ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন। পরদিন সকালে সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন যুবক শয়ন শীলকে আটক করে পুলিশ।
কিন্তু এরপরও ‘জুম্ম ছাত্র-জনতা’র ব্যানারে তৃতীয় দফায় খাগড়াছড়িতে অবরোধ করে তারা সেনাবাহিনীর উপরে হামলা করে ঘটনা ভিন্নখাতে নেয়ার অপচেষ্টা চালাতে থাকে।
এর আগে শনিবার খাগড়াছড়ি শহরে অবরোধকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। এতে অন্তত ২৫ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফাঁকা গুলি ছোড়ে।
এ পরিস্থিতিতে শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে ময়লা ফেলা নিয়ে দ্বন্দ্ব, পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে -প্রধানমন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাই অন্ততপক্ষে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে -রিজভী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাণিজ্য সংগঠনের বিধিমালায় আসছে বড় পরিবর্তন
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে কাজ চলছে -মন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাইয়ের ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৯৪ কোটি ডলার
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)