কয়েলের আগুনে পুড়ল ঋণ নিয়ে কেনা কৃষকের ৪ মহিষ
, ০৬ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ১৬ এপ্রিল, ২০২৪ খ্রি:, ০৩ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
ঝিনাইদহে মশার কয়েলের ভয়াবহ আগুনে পুড়ে মারা গেছে কৃষকের চারটি মহিষ। রোববার (১৪ এপ্রিল) রাতে সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের সুতলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
হরিশংকরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও সুতলিয়া গ্রামের ইউপি সদস্য ইব্রাহিম মিয়া বলেন, গত রাতে গ্রামের কৃষক হোসেন আলীর গোয়ালঘরে আগুন লেগে মুহূর্তেই আগুন পুরো গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। টের পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পুড়ে মারা যায় কৃষকের চারটি মহিষ। এ সময় দগ্ধ হয় আরও একটি গরু। এতে কৃষকের প্রায় ৭/৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। এনজিও থেকে ঋণ নিয়ে মহিষ কিনেছিলেন কৃষক হোসেন আলী।
বাড়ির পাশে মহিষ চারটিকে মাটিচাপা দেওয়া হয়েছে। সংবাদ শুনে সদর উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে কৃষকের বাড়ি পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর তানভীর হাসান বলেন, আমরা দুইটি ইউনিট প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছি। ধারণা করছি মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। আগুনের কারণে কৃষকের চারটি মহিষ মারা গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গ্রেফতার সাতজনের মধ্যে ৫ জনই সরকারি কর্মচারী
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বুরকিনা ফাসোতে ‘নারী প্রদর্শনী’ বন্ধ করে চালু বিজ্ঞান প্রতিযোগিতা
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৪ জনেরই মৃত্যু
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও, তদন্তে কমিটি
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরো ৫১৯
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বাংলাদেশে উচ্চশিক্ষিতদের ২৯ শতাংশ বেকার’
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নুরের মিসাইলে মগবাজার আর বাংলামোটর তছনছ -রাশেদ
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক -অর্থমন্ত্রী
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
খাদ্য উৎপাদনে পরিমাণের চেয়ে গুণগত মান নিশ্চিত করতে হবে -কৃষিমন্ত্রী
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যোগ্যতা অন্য বিষয়ে, তবু ইংরেজি-গণিত পড়ান ২০ হাজারের বেশি শিক্ষক
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কুয়াশা আর শিশিরে শরতের ভোরে ধান গাছের পাতায় জমে আছে শিশিরবিন্দু। রাজশাহীর পাবা উপজেলার পারিলা ইউনিয়নের একটি এলাকার দৃশ্য এটি।
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)