‘ক্ষমতা দীর্ঘায়িত করতে পিলখানা হত্যাকা- ঘটিয়েছে শেখ হাসিনা’
নিজস্ব সংবাদদাতা:
নিজের ক্ষমতা দীর্ঘায়িত করার লক্ষ্যে পিলখানা হত্যাকা- ঘটিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাওয়া ক্লাবে বিডিআর তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশের প্রতিক্রিয়ায় শহীদ পরিবারের মতপ্রকাশ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সাবেক বিডিআরের (বর্তমান বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ ভূঁইয়া।
রাকিন আহমেদ ভূঁইয়া বলেন, শেখ হাসিনা নিজের ক্ষমতা দীর্ঘায়িত করার স্বার্থে এই হত্যাকা- ঘটিয়েছে। কোনো সেনা-কর্মকর্তা যদি তার কথা না শোনো তাহলে তার অবস্থা পিলখানা হত্যাকা-ের মতো হবে, এটাই মেসেজ ছিল এই হত্যাকা-ের।
তিনি বলেন, রিপোর্টে যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া শুরু করতে হবে সরকারকে। মীর জাফরদের বিচার করতে হবে না হলে আরও একটা পিলখানা হত্যাকা- ঘটতে পারে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।