ক্ষমতা চিরস্থায়ী করতে সরকার আজিজ-বেনজীরদের তৈরি করেছে -দুলু
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সরকার একদলীয় শাসন ও দখলদারিত্ব পাকাপোক্ত করতে বেনজীর-আজিজদের তৈরি করেছে। তারা যে জনগণের ওপর দমননীতি চালিয়েছে তা তো সর্বজনস্বীকৃত।
বেনজীর-আজিজদের দায়িত্ব আওয়ামী লীগ নিচ্ছে না। কিন্তু বেনজীরকে ঠিকই বিদেশে পালানোর ব্যবস্থা করেছে। রাতের অন্ধকারে ২০১৮ সালের নির্বাচন হয়েছে। ওই নির্বাচন কারা করেছে? আজিজ-বেনজীররা করেছেন।’
জুমুয়াবার পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুলু বলেন, এই আজিজ আহমেদ সেনাবাহিনীর প্রধান হলে কী করে? এটাই তো বিস্ময়কর ব্যাপার। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে কত ধমক ও হুমকি দিয়েছেন বেনজীর। তিনি তখন পুলিশের উদ্দেশে বলেছিলেন, অস্ত্র দেওয়া হয়েছে আপনাদেরকে কি হাডুডু খেলার জন্য। যদি ন্যূনতম মানবতাবোধ থাকত, আইনের শাসন থাকত সেদিনই তো বেনজীর আহমেদকে গ্রেফতার করা হতো।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।