ক্রমাগত দ্রব্যমূল্যের যাঁতাকলে পিষ্ট হচ্ছে জনগণ -রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্রমাগত দ্রব্যমূল্যের যাঁতাকলে পিষ্ট হচ্ছে জনগণ। রমজান শরীফকে সামনে রেখে এখন থেকেই সরকারের সিন্ডিকেট চক্র জনগণের পকেট কাটতে বেপরোয়া হয়ে উঠছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দুপুরে রাজধানীর নয়া পল্টনে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, ‘বাজারে দ্রব্যমূল্যের আগুনে পুড়ছে সাধারণ মানুষ আর অর্থবিত্তের পুকুরে সাঁতার কাটছে সরকারের লোকজন। বাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। যারা পণ্যের দাম বাড়াচ্ছে সবাই সরকারের লোক।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাধীনতা নেই। তিনি জড় পদার্থে পরিণত হয়েছেন।’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।