ক্রমশ জেন-জির নেতা হয়ে উঠছেন তারেক রহমান
, ০২ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২২ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৮ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশের তরুণ প্রজন্ম, যারা বিগত ১৬-১৭ বছর তারেক রহমান সম্পর্কে কেবল একতরফা ‘নেতিবাচক’ প্রচারণাই শুনে এসেছে, তারাই এখন সবচেয়ে বেশি আকৃষ্ট হচ্ছে তারেক রহমানের প্রতি। এই নেতার সংযত ও সুদূরপ্রসারী রাজনৈতিক বক্তব্য ও আচরণ সাধারণ মানুষের সামনে এক শক্তিশালী বিকল্প হিসেবে ধরা দিয়েছে।
মানুষ এখন আর কেবল আবেগে ভেসে যাওয়া কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্খা নয়, বরং রাষ্ট্রের কাঠামো পরিবর্তনের জন্য একজন অভিজ্ঞ ও দূরদর্শী নেতার দিকেই ঝুঁকছে।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম দীর্ঘদিন ধরে নেতৃত্বের এক ধরনের শূন্যতা অনুভব করছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর যে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল, তা বাস্তব রূপ না পাওয়ায় হতাশা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে তারেক রহমানের সংযত আচরণ, প্রতিহিংসামুক্ত বক্তব্য তরুণদের কাছে নতুন করে গ্রহণযোগ্য হয়ে উঠছে বলেই মনে হচ্ছে।
তিনি আরও বলেন, তরুণরা এখন আবেগী স্লোগানের চেয়ে অভিজ্ঞতা, পরিকল্পনা এবং রাষ্ট্র পরিচালনার সক্ষমতাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। তবে সতর্ক থাকতে হবে। ক্ষমতায় যাওয়ার পর এই উপমহাদেশের সব ক্ষমতাসীনদেরই চেহারা পাল্টে যায়। তারেক রহমান যদি এরকম সংযমী এবং দেশের ও দেশের মানুষের কল্যাণ করার দৃঢ় প্রত্যয়ী হওয়ার মানসিকতা সবসময় বজায় রাখেন, নিঃসন্দেহে তিনি তরুণদের কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ প্রসঙ্গে বলেন, দেশের মানুষের জন্য আমাদের নেতা তারেক রহমানের যে টান, সেটা অভাবনীয়। ১৭ বছর তিনি দেশের বাইরে ছিলেন কারণ তাকে বাধ্য করা হয়েছিল। তার বক্তব্য নতুন প্রজন্মের কাছে যেন না পৌঁছায়, সেজন্য আদালতের মাধ্যমে তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা পর্যন্ত দিয়েছিল ফ্যাসিবাদী সরকার। তাতেও তাকে দমানো যায়নি। তরুণদের সকল আন্দোলনে তিনি লন্ডন থেকে বিভিন্ন দিক-নির্দেশনা দিয়ে গেছেন, আমাদেরকে দিক-নির্দেশনা দিয়েছেন সেসব আন্দোলনে পাশে থাকতে। ২০১৮ সালে লন্ডনে একটা সভাতে তিনি প্রথম কোটা বাতিলের কথা বলেছিলেন। স্বৈরাচারী হাসিনা পতনেও তিনি এক দফা এক দাবি এক হাসিনার পদত্যাগের দাবি তুলেছিলেন। উনি সবসময়ই বিশ্বাস করে, তরুণরাই এ দেশের ভবিষ্যৎ। এ দেশের উন্নতি সাধনে তরুণদের জন্য নানা পরিকল্পনার কথা উনি ভেবে রেখেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারত সীমান্তে অত্যাধুনিক ২৫০ হাউইটজার মোতায়েন পাকিস্তানের
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তা’মীরুল মিল্লাতের ৩০ শিক্ষার্থী বহিষ্কার
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দক্ষিণ লেবাননে জলপাই ও পাইন বাগানে ফসফরাস বোমা ফেলছে সন্ত্রাসী ইসরাইল
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জামায়াত বছরের পর বছর মগবাজারের অফিসের তালা খুলতে পারেনি: রাশেদ খান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জেলা পরিষদের প্রশাসক-চেয়ারম্যানদের রাষ্ট্রীয় প্রটোকল নিশ্চিতে ডিসিদের নির্দেশ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আওয়ামী লীগের ভাষায় কথা বলছে বিরোধীদল: মির্জা ফখরুল
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পরিবেশ পরিচ্ছন্ন রাখতে দেশবাসীকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোটরযানে হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহারে নিষেধাজ্ঞা, আইনগত ব্যবস্থার সতর্কতা বিআরটিএর
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসের সুপারভাইজারের কাছে মিললো ৬ হাজার ইয়াবা
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুয়া বিজিবি পরিচয়ে ছিনতাই, পোশাক-ওয়াকিটকিসহ আটক ৩
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)