ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়েছে সাড়ে ১৫ হাজার একর জমি
সিবিএস নিউজ, লস অ্যাঞ্জেলস টাইমসসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, গরম, শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে দ্রুতই ছড়িয়ে পড়ছে আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে লস অ্যাঞ্জেলস অগ্নিনির্বাপক কর্মীরা। তবে বাতাসের তীব্রতায় ব্যাহত হচ্ছে নিয়ন্ত্রণ কাজ।
আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তায় বলা হয়েছে, দিনজুড়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮১ কিলোমিটার থাকছে। আগুন জনপদে ছড়িয়ে পড়ারও আশঙ্কা রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লোকালয়ে পৌঁছে যাওয়ায় স্থানীয়দের সরিয়ে নেয়া হয়েছে। জারি করা হয়েছে জরুরি অবস্থা। হেলিকপ্টার থেকে আগুন নিরোধক ফেলা হচ্ছে। সূত্র: সিবিএস নিউজ ও লস অ্যাঞ্জেলস টাইমস
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।