দুই ঘটনায় প্রশ্নবিদ্ধ সৌদির বাংলাদেশ মিশন -সৌদি রাষ্ট্রদূতকে ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়
, ০৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৯ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৩ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সৌদি আরবে সংঘটিত দুই ঘটনাকে ঘিরে সেখানকার বাংলাদেশ মিশনের কূটনৈতিক তৎপরতা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। একটি ঘটনায় রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলার ভিডিও প্রকাশের পর হজ কাফেলার আমির মুফতি মুহাম্মদ আলী কাসেমীকে তুলে নিয়ে গেছে সৌদি পুলিশ।
পাঁচ দিন ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও আটকের কারণ ও মুক্তির অগ্রগতি সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পায়নি তার পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষ।
আরেক ঘটনায় সৌদি কর্তৃপক্ষ মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদ- কার্যকর করার সংবাদ প্রকাশের পর সেখানকার বাংলাদেশ মিশন তা জানতে পেরেছে বলে দাবি করা হচ্ছে।
গণমাধ্যমে খবর আসার পর সৌদি কর্তৃপক্ষকে গত বৃহস্পতিবার চিঠি দিয়ে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট এ বিষয়ে তথ্য ও বিস্তারিত জানতে চেয়েছে। কিন্তু এখনও কোনো জবাব আসেনি।
এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ‘সৌদিই এখন বাংলাদেশের একমাত্র নির্বিঘœ জনশক্তি রপ্তানির বাজার। তাই দেশটির সঙ্গে সম্পর্কের সব দিক বিবেচনায় রেখে কাজ করতে হচ্ছে।’ অন্যদিকে গত শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ‘সৌদি আরবের নিজস্ব আইনি কাঠামো রয়েছে এবং প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলা উচিত।’
সৌদি রাষ্ট্রদূতকে ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়:
সৌদি আরবে ‘অনৈতিক’ কাজের দায়ে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদ- কার্যকর করার ঘটনায় বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহকে ডেকে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল ইয়াওমুল আহদ (রোববার) পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদির রাষ্ট্রদূতকে ডেকে পাঠায়।
মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ডেকে এনে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদ- কার্যকর করার ঘটনা এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে সৌদি রাষ্ট্রদূতের কাছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) নজরুল ইসলাম রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় জেগে উঠা চর নিয়ে দখল আতঙ্কে কৃষক
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপহরণ করে বিক্রি, এরপর সাগরপথে পাচার
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছেলের ছুরিকাঘাতে আহত বাবাকে বাঁচানো গেলো না
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগে বিদ্যুৎ বিল আসতো ১ হাজার, এখন প্রিপেইড মিটারে ৩ হাজার
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এখনও মামলা বাণিজ্য!
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিপুল বকেয়া ও অবকাঠামোগত দুর্বলতায় ধুঁকছে টেলিটক
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার -প্রধানমন্ত্রী
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিমান বাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রীর
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেয়ালে আবেগঘন ও স্পর্শকাতর বার্তা, ‘আজ থেকে এই গল্প শেষ’
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ: বিটিভি, ‘গুজব’ বললেন ইশরাক
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












