মেঘনায় জেগে উঠা চর নিয়ে দখল আতঙ্কে কৃষক
, ০৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৯ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৩ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
লক্ষ্মীপুর সংবাদদাতা:
মেঘনা নদীর অব্যাহত ভাঙনে ভিটেমাটি, ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজারও পরিবার। ভাঙনে তলিয়ে যাওয়া যে জমির ওপর দিয়ে বছরের পর বছর চলেছে জাহাজ, ট্রলার, সেখানেই এখন নতুন করে জেগেছে বিস্তীর্ণ চর।
হারিয়ে যাওয়া জমিতে সবুজ ঘাস দেখে বেঁচে থাকার নতুন স্বপ্ন বুনছেন ভাঙনে ক্ষতিগ্রস্ত কৃষকরা। প্রকৃত ভূমি মালিকরা ফিরে পাওয়া জমিতে চাষাবাদের প্রস্তুতি নিলেও চরটিকে ঘিরে প্রভাবশালী দখলদার চক্রের তৎপরতায় শুরু হয়েছে সংশয় ও আতঙ্ক।
ভুক্তভোগীদের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রায় ৪০০ একরের কটোরিয়া ও কাঁকড়ার চরটি এককভাবে দখল করে নেয় স্থানীয় প্রভাবশালী ‘মাতব্বর’ চক্র। চার বছর ভোগদখলের পর সম্প্রতি তারা চরটি ভোলার চরফ্যাশনের এক প্রভাবশালীর কাছে ৩৪ লাখ টাকায় এক বছরের জন্য ইজারা দিয়েছে। এবার তাদের নজর পড়েছে দক্ষিণ জগবন্ধু সীমানায় জেগে ওঠা নতুন চরের ওপর। কোনো মালিকানা না থাকলেও কেবল গায়ের জোরে চক্রটি এই নতুন চর দখলের চেষ্টা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে জবরদখল রুখতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন স্থানীয় ‘ভূমি মালিক ঐক্য পরিষদ’।
স্থানীয় সূত্র জানায়, ২০০১ সাল থেকে মেঘনার ভয়াবহ ভাঙনে উপজেলার প্রায় ২০ কিলোমিটার এলাকা নদীতে বিলীন হয়ে যায়। ধারাবাহিকভাবে ২০১৩-১৪ সালের দিকে চর কালকিনি ও সাহেবেরহাট ইউনিয়ন দুটি প্রায় পুরোপুরি মানচিত্র থেকে মুছে যায়। এ ছাড়া চর ফলকন, পাটওয়ারীরহাট ও চর লরেন্স ইউনিয়নের একটি বড় অংশ নদীতে বিলীন হয়ে যায়। এতে বাস্তুহারা হাজারো পরিবার উপজেলার বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে মানবেতর দিন কাটাচ্ছে।
নদীতে হারানো সেই ভূখ- সম্প্রতি আবার দৃশ্যমান হতে শুরু করেছে। উপজেলার দক্ষিণ জগবন্ধু সীমানায় বড় একটি অংশে নতুন চর জেগেছে। এ ছাড়া ৫ বছর পূর্বে ‘কটোরিয়া ও কাঁকড়ার চর’ এলাকায় প্রায় ৪০০ একর জমি দৃশ্যমান হয়েছে। কিন্তু নতুন চর জেগে ওঠার পর থেকেই শুরু হয়েছে দখলের মহোৎসব। তবে জেগে ওঠা চরে জবরদখল ঠেকাতে এবং নিজেদের জমি ফিরে পেতে ঐক্যবদ্ধ হয়েছেন ভুক্তভোগী কৃষকরা। তারা ‘চর জগবন্ধু, ফলকন ও পাটওয়ারীরহাট ভূমি মালিক ঐক্য পরিষদ’ গঠন করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দুই ঘটনায় প্রশ্নবিদ্ধ সৌদির বাংলাদেশ মিশন -সৌদি রাষ্ট্রদূতকে ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপহরণ করে বিক্রি, এরপর সাগরপথে পাচার
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছেলের ছুরিকাঘাতে আহত বাবাকে বাঁচানো গেলো না
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগে বিদ্যুৎ বিল আসতো ১ হাজার, এখন প্রিপেইড মিটারে ৩ হাজার
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এখনও মামলা বাণিজ্য!
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিপুল বকেয়া ও অবকাঠামোগত দুর্বলতায় ধুঁকছে টেলিটক
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার -প্রধানমন্ত্রী
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিমান বাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রীর
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেয়ালে আবেগঘন ও স্পর্শকাতর বার্তা, ‘আজ থেকে এই গল্প শেষ’
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ: বিটিভি, ‘গুজব’ বললেন ইশরাক
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












