তাছাউফ
ক্বাদিরিয়া তরীক্বার পবিত্র শাজরা শরীফ
, ১৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ০৩ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১৮ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
একজন মুরীদের জন্য তার মুর্শিদ ক্বিবলা উনার “শাজরা শরীফ বা সিলসিলা” সম্বন্ধে অবগত হওয়া অবশ্য কর্তব্য।
মহান আল্লাহ পাক উনার খালিছ ওলী হযরত কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার ‘মুরাদুল মুরীদীন’ কিতাবে এ প্রসঙ্গে লিখেছেন, “যে ব্যক্তি মুরীদ হয়েও তার মুর্শিদ ক্বিবলা উনার “শাজরা শরীফ বা সিলসিলা” সম্বন্ধে অবগত নয়, সে ব্যক্তির মুরীদ হওয়া অর্থহীন। ”
‘মাদারিজুস সালিকীন ইলা রুসুমে তরীক্বিল আরিফীন’ কিতাবে রয়েছে, “সমস্ত ছলফে ছালিহীন ও তরীক্বতের শায়েখগণ উনারা এ কথার উপর একমত হয়েছেন যে, যে ব্যক্তি তার মুর্শিদ ক্বিবলা উনার ‘শাজরা শরীফ বা সিলসিলা’ সম্পর্কে অবগত নয়, সে অকর্মণ্য। ”
ক্বাদিরিয়া তরীক্বার পবিত্র শাজরা শরীফ
১। ইলাহী বহুরমতে কুল-মাখলূক্বাতের নবী ও রসূল, আকরামুল আউওয়ালীন ওয়াল আখিরীন, ফখরুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, রহমতুল্লিল আলামীন, ক্বয়িদুল মুরসালীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
২। ইলাহী বহুরমতে বাবুল ইলিম ওয়াল হিকমাহ, আসাদুল্লাহিল গালিব, আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম।
৩। ইলাহী বহুরমতে সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, সিবতু রসূলিল্লাহ, আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী ইমাম হাসান আলাইহিস সালাম।
৪। ইলাহী বহুরমতে সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, সিবতু রসূলিল্লাহ, সাইয়্যিদুশ শুহাদা, সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ ইমাম হুসাইন আলাইহিস সালাম।
৫। ইলাহী বহুরমতে সাইয়্যিদুনা হযরত ইমামুর রবি’ ইমাম আলী আওসাত যাইনুল আবিদীন আলাইহিস সালাম।
৬। ইলাহী বহুরমতে সাইয়্যিদুনা হযরত ইমামুল খমিস ইমাম বাকির আলাইহিস সালাম।
৭। ইলাহী বহুরমতে সাইয়্যিদুনা হযরত ইমামুস সাদিস ইমাম জা’ফর ছাদিক্ব আলাইহিস সালাম।
৮। ইলাহী বহুরমতে সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ ইমাম মূসা কাযিম আলাইহিস সালাম।
৯। ইলাহী বহুরমতে সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছামিন ইমাম আলী রিযা আলাইহিস সালাম।
১০। ইলাহী বহুরমতে হযরত মা’রূফ কারখী রহমতুল্লাহি আলাইহি।
১১। ইলাহী বহুরমতে হযরত আবুল হাসান সাররী সাকতী রহমতুল্লাহি আলাইহি।
১২। ইলাহী বহুরমতে হযরত খাজা সাইয়্যিদুত ত্বায়িফা জুনায়িদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি।
১৩। ইলাহী বহুরমতে হযরত আবূ বকর শিবলী রহমতুল্লাহি আলাইহি।
১৪। ইলাহী বহুরমতে হযরত আব্দুল আযীয বিন হারিছ তামিমী রহমতুল্লাহি আলাইহি।
১৫। ইলাহী বহুরমতে হযরত আব্দুল ওয়াহিদ বিন আব্দুল আযীয রহমতুল্লাহি আলাইহি।
১৬। ইলাহী বহুরমতে হযরত আবুল ফাররাহ মুহম্মদ তারতুসী রহমতুল্লাহি আলাইহি।
১৭। ইলাহী বহুরমতে হযরত আবুল হাসান হাককারী রহমতুল্লাহি আলাইহি।
১৮। ইলাহী বহুরমতে হযরত আবূ সাঈদ মুবারক মখদুমী রহমতুল্লাহি আলাইহি।
১৯। ইলাহী বহুরমতে গাউছুল আ’যম, সাইয়্যিদুল আওলিয়া, মুজাদ্দিদে যামান, সাইয়্যিদ মুহিউদ্দীন হযরত আব্দুল ক্বাদির জিলানী আল হাম্বলী রহমতুল্লাহি আলাইহি।
* তিনি ক্বাদিরিয়া তরীক্বার সম্মানিত ইমাম। সকলের নিকট তিনি বড়পীর ছাহেব গাউছুল আ’যম নামে মশহুর।
২০। ইলাহী বহুরমতে হযরত সাইয়্যিদ আব্দুর রাযযাক্ব রহমতুল্লাহি আলাইহি।
২১। ইলাহী বহুরমতে হযরত শরফুদ্দীন কাত্তাল রহমতুল্লাহি আলাইহি।
২২। ইলাহী বহুরমতে হযরত আব্দুল ওয়াহ্হাব রহমতুল্লাহি আলাইহি।
২৩। ইলাহী বহুরমতে হযরত বাহাউদ্দীন রহমতুল্লাহি আলাইহি।
২৪। ইলাহী বহুরমতে হযরত আক্বীল রহমতুল্লাহি আলাইহি।
২৫। ইলাহী বহুরমতে হযরত শামসুদ্দীন সাহরাই রহমতুল্লাহি আলাইহি।
২৬। ইলাহী বহুরমতে হযরত গাদায়ে রহমান আউওয়াল রহমতুল্লাহি আলাইহি।
২৭। ইলাহী বহুরমতে হযরত শামসুদ্দীন আরিফ রহমতুল্লাহি আলাইহি।
২৮। ইলাহী বহুরমতে হযরত গাদায়ে রহমান ছানী রহমতুল্লাহি আলাইহি।
২৯। ইলাহী বহুরমতে হযরত শাহ ফাদ্বিল রহমতুল্লাহি আলাইহি।
৩০। ইলাহী বহুরমতে হযরত শাহ কামাল কায়থালী রহমতুল্লাহি আলাইহি।
৩১। ইলাহী বহুরমতে হযরত শাহ সিকান্দার কায়থালী রহমতুল্লাহি আলাইহি।
৩২। ইলাহী বহুরমতে আফদ্বালুল আওলিয়া, ক্বইয়ূমে আউওয়াল, হযরত মুজাদ্দিদে আলফে ছানী আহমদ ফারূক্বী সিরহিন্দী আল হানাফী রহমতুল্লাহি আলাইহি।
* তিনি মুজাদ্দিদিয়া তরীক্বার ইমাম। তিনিই হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার খেরকা মুবারক হযরত শাহ সিকান্দার কায়থালী রহমতুল্লাহি আলাইহি উনার মারফত প্রাপ্ত হয়েছেন।
৩৩। ইলাহী বহুরমতে হযরত আদম বিন নূরী রহমতুল্লাহি আলাইহি।
৩৪। ইলাহী বহুরমতে হযরত সাইয়্যিদ আব্দুল্লাহ আকবরাবাদী রহমতুল্লাহি আলাইহি।
৩৫। ইলাহী বহুরমতে হযরত আব্দুর রহীম মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি।
৩৬। ইলাহী বহুরমতে মুজাদ্দিদে মিল্লাত, মুজাদ্দিদে যামান, হযরত শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিছ দেহলবী আল হানাফী রহমতুল্লাহি আলাইহি।
৩৭। ইলাহী বহুরমতে শাইখুল মাশায়িখ হযরত শাহ আব্দুল আযীয মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি।
৩৮। ইলাহী বহুরমতে আমীরুল মু’মিনীন, মুজাদ্দিদে যামান হযরত শাহ সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী আল হানাফী রহমতুল্লাহি আলাইহি।
৩৯। ইলাহী বহুরমতে কুতুবুল আকতাব হযরত মাওলানা শাহ ছূফী নূর মুহম্মদ নিজামপুরী রহমতুল্লাহি আলাইহি।
৪০। ইলাহী বহুরমতে আশিক্বে রসূলিল্লাহ, কুতুবুল ইরশাদ হযরত মাওলানা শাহ ছূফী ফতেহ আলী বর্ধমানী রহমতুল্লাহি আলাইহি।
উনাকে রসূলে নোমা বলা হয়। কারণ তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যিয়ারত মুবারক করিয়ে দিতে পারতেন।
৪১। ইলাহী বহুরমতে মুজাদ্দিদে যামান, শাহ ছূফী হযরত মাওলানা আব্দুল্লাহিল মা’রূফ মুহম্মদ আবূ বকর ছিদ্দীক্বী ফুরফুরাবী আল হানাফী রহমতুল্লাহি আলাইহি।
৪২। (ক) ইলাহী বহুরমতে হযরত মাওলানা শাহ ছূফী আবূ নজম মুহম্মদ নাজমুস সাআদাত ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি।
(খ) ইলাহী বহুরমতে হযরত মাওলানা শাহ ছূফী আবূ নছর মুহম্মদ আব্দুল হাই ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি।
৪৩। ইলাহী বহুরমতে সুলত্বানুল আরিফীন, তাজুল মুফাসসিরীন, ফখরুল ফুক্বাহা হযরত মাওলানা শাহ ছূফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ রহমতুল্লাহি আলাইহি।
তিনি উপরোক্ত উনাদের দু’জন থেকেই খিলাফত প্রাপ্ত হন। তবে উনার প্রধান শায়েখ হচ্ছেন হযরত নাজমুস সাআদাত ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি।
৪৪। ইলাহী বহুরমতে খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম।
* তিনিই সারা বিশ্বে সমাদৃত, প্রশংসিত, গ্রহণযোগ্য ও হক্ব সিলসিলা “রাজারবাগ শরীফ”-এর সম্মানিত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম। তিনিই হিজরী পঞ্চদশ শতাব্দীর ইমাম ও ‘মুজাদ্দিদ’ অর্থাৎ মুজাদ্দিদে আ’যম।
এবং তিনিই হচ্ছেন পবিত্র উম্মিয়্যাহ তরীক্বার মহাসম্মানিত ইমাম আলাইহিস সালাম।
আয় বারে ইলাহী! উনাদের ওসীলায় আমাদের উপর আপনার খাছ রহমত, মুহব্বত ও মা’রিফত এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খাছ তাওয়াজ্জুহ, ফায়িয, যিয়ারত, মুহব্বত ও মা’রিফাত দান করুন। সুন্নতের পূর্ণ পায়রবী করার তাওফীক দিন। যাহিরী ও বাতিনী দৃঢ়তা আর ইহকাল ও পরকালের সুস্থতা দান করুন। এই সকল বুযুর্গানে দ্বীন উনাদের ফুয়ূজাত, বারাকাত ও কামালাতের পূর্ণ হিসসা নছীব করুন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












