কোথায় পাগলা মলম দিতে হবে, ছাত্রলীগ জানে -ছাত্রলীগ সাধারণ সম্পাদক
দেশের শান্তিপূর্ণ রাজনীতিকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেছেন, দেশের শান্তিপূর্ণ রাজনীতিকে যারা অস্থিতিশীল করার জন্য পাগল হয়ে উঠেছেন, তাদের বলে দিচ্ছি কোথায় পাগলা মলম দিতে হবে, ছাত্রলীগ জানে।
গতকাল জুমুয়াবার (১ সেপ্টেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ ওয়ালী আসিফ ইনান এসময় বলেন, দেশের উন্নয়নের ধারা রক্ষা করতে এ সরকারের বিকল্প নেই। আমরা আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে চাই। ইনান বলেন, দেশকে অস্থিতিশীল করতে তারেক রহমান বিদেশে বসে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাকে প্রতিহত করতে ছাত্রলীগ সচেষ্ট। তার কোনো অপচেষ্টাই ছাত্রলীগ সফল হতে দেবে না।
এর আগে বিকেল ৩টা ৪২ মিনিটে সমাবেশে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী ও ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।