কোটা প্রসঙ্গে আদালতের রায় পর্যন্ত অপেক্ষার কথা বললেন আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে কথা বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আমরা সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের অপেক্ষা করব। যেহেতু বিষয়টি আদালতের এখতিয়ারভুক্ত, তাই সরকার স্বাভাবিকভাবেই অপেক্ষা করবে।
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া মিলনায়তনে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আইনমন্ত্রী এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন সুতরাং আদালত কী বলে প্রথমে তা শুনে পরে পদক্ষেপ নেবে সরকার। তিনি শিক্ষার্থীদের মনে করিয়ে দেন, সর্বোচ্চ আদালত আন্দোলনরত শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরে যেতে বলেছে। শিক্ষকদেরও শ্রেণিকক্ষে পাঠদানের পরিবেশ তৈরি করতে বলেছে। এরপরেও কি কোন ধরনের স্লোগান দেয়ার যৌক্তিকতা থাকে?
আনিসুল হক আরো বলেন, প্রধানমন্ত্রী ২০১৮ সালে কোটা বাতিল করেছেন। পরে ৭-৮ জন মুক্তিযোদ্ধার সন্তানরা মিলে হাইকোর্টে রিট আবেদন করেছেন। এখন যারা আন্দোলন করছেন তারা কেন একজন আইনজীবী দিলেন না। পত্রিকায় হাইকোর্টের রায়ের কথা শুনেই কেন তারা রাস্তায় নামলেন। প্রধানমন্ত্রীর কাছে গেলেইতো হতো, এর আগেওতো অনেককিছু হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।