কেমিক্যাল পল্লীর নির্মাণকাজ শেষ হবে কবে?
, ০৭ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ তাসি, ১৩৯০ শামসী সন , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১৪ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কেমিক্যাল পল্লী নির্মাণের কাজ এখনও শেষ হয়নি। কাজের অগ্রগতি হয়নি আশানুরূপ। এখনও সেখানে চলছে বালু ভরাটের কাজ। ভূমি উন্নয়নের কাজ শেষে কবে নাগাদ প্লট তৈরি করে তা ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করা হবে তারও কোনও ঠিক-ঠিকানা নেই। এ অবস্থায় রাজধানীর পুরান ঢাকা থেকে ক্যামিকেলের গোডাউন সরাতে আরও দুই বছর লেগে যেতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।
জানা গেছে, প্রথমেই রাজধানীর অদূরে কেরানীগঞ্জে ২০১৮ সালে নেওয়া প্রকল্পটি ২০২১ সালে শেষ করার লক্ষ্য নির্ধারিত থাকলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। পরবর্তীতে ২০১৯ সালের ৩০ এপ্রিল মুন্সীগঞ্জের সিরাজদিখানের তুলশিখালি এলাকায় বিসিক কেমিক্যাল শিল্প পার্ক তৈরির প্রকল্প অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পটির নাম দেওয়া হয় মুন্সীগঞ্জ বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংশোধিত প্রকল্প। প্রক্রিয়া শুরুর পর প্রায় চার বছর সময় কেটে যাচ্ছে। ২০১৮ সালে নেওয়া প্রকল্পটি ২০২১ সালে শেষ করার লক্ষ্য নির্ধারিত থাকলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। পরে প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়িয়ে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হলেও প্রকল্পটি আলোর মুখ দেখেনি। ইতোমধ্যেই প্রকল্পের মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্প এলাকায় এখনও মাটি ভরাটের কাজ চলছে। এখনও সেখানে শুরু হয়নি প্রশাসনিক ভবন, পাম্প ড্রাইভার কোয়ার্টার, ফায়ার ব্রিগেড, সিইটিপি, ডাম্পিং ইয়ার্ড ও ইনসিনিরেটর নির্মাণ, অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ, ড্রেন/কালভার্ট নির্মাণ, নলকূপ স্থাপন, পানি সরবরাহ লাইন, পুলিশ ফাঁড়ি, গ্যাস লাইন স্থাপন, জেটি নির্মাণ কাজ ইত্যাদি। বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক, মুন্সীগঞ্জ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পটি ১ হাজার ৬১৫ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে অনুমোদন হয়। এর আগে জুলাই ২০১৮ থেকে জুন ২০২২ মেয়াদে বাস্তবায়িত হওয়ার কথা ছিল। পরে প্রকল্পটি ‘ঢাকা বিসিক কেমিক্যাল পল্লী’ শিরোনামে ২০১ কোটি ৮১ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে জুলাই ২০১৮ থেকে জুন ২০২১ মেয়াদে বাস্তবায়নে জন্য একনেক থেকে অনুমোদিত হয়। পরে প্রকল্পের ১ম সংশোধনী একনেক সভায় অনুমোদিত হয়। পরে দ্বিতীয় মেয়াদে আবারও মেয়াদ বাড়ানো হয়।
প্রকল্প কাজের অগ্রগতি সন্তোষজনক না হওয়ার কারণ ব্যাখ্যা করে প্রকল্প পরিচালক হাফিজুর রহমান জানিয়েছেন, প্রকল্পের মেয়াদ শেষ হয় ২০২২ সালের জুলাইয়ে। কিন্তু কাজ শতভাগ শেষ না হওয়ায় পরিকল্পনা মন্ত্রণালয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৪ ফেব্রুয়ারি প্রকল্প বাস্তবায়নের মেয়াদ দুই বছর বাড়িয়ে আগামী ২০২৪ সালের জুনে প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে আলুচাষি-ব্যবসায়ীদের বিক্ষোভ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি চাকরিতে সাড়ে ৪ লাখের বেশি পদ শূন্য, নিয়োগে মহাপরিকল্পনা
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চলতি বছরের শেষে ৩র্য় টার্মিনাল উদ্বোধন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুন্সিগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক -রাশেদ খাঁন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেউ বিশৃঙ্খলা করলে ঝুঁকির মধ্যে পড়বে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি -অর্থমন্ত্রী
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘দেশের যেকোনও স্থানে হাইকোর্টের অধিবেশন বসাতে পারেন প্রধান বিচারক’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












